আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সাংবাদিকসহ ৫৪ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

সাংবাদিকসহ ৫৪ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ব্রিটিশ নাগরিকসহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করা ৫৪ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তাঁরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের দেশের নাগরিকদের ওপর যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞার বদলা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানের নাম আছে। এ ছাড়া বিবিসি, দ্য ডেইলি টেলিগ্রাফ এবং গার্ডিয়ানের কয়েকজন সাংবাদিকের নামও নিষেধাজ্ঞার তালিকায় আছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে একঘরে করতে তদবির চালানোর কারণে ফ্রেজারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য দায়ী করে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাবেল গোলডিকে নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসির যে সাংবাদিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন প্রধান নির্বাহী ডেবোরাহ টার্নেস, উপস্থাপক ও বিশ্লেষণ সম্পাদক রস অ্যাটকিনস এবং সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক প্রতিনিধি মারিয়ানা স্প্রিং। তবে বিবিসি বলেছে, তারা বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে যাবে।

গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ইউক্রেন থেকে শিশুদের অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগে এ পরোয়ানা জারি হয়। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা তাদের নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়াবে। এর আগেও কয়েক শ ব্রিটিশ এমপি, ব্রিটিশ সাংবাদিক এবং প্রতিরক্ষা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত