আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলার আশংকা: মেদভেদেভ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলার আশংকা: মেদভেদেভ

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে কয়েক দশক লেগে যেতে পারে। কারণ, এটি মস্কোর জন্য অস্তিত্বের লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আরটিতে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মেদভেদেভ বর্তমানে রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মনে করেন, ইউক্রেন রাষ্ট্রকে পুরোপুরি ভেঙে দিতে হবে। এই রাষ্ট্র একটি সন্ত্রাসী সত্তা। এই আবর্জনা যেন আবার ফিরে আসতে না পারে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেদভেদেভ লিখেছেন, ‘এটি করতে যদি কয়েক বছর কিংবা কয়েক দশকও লেগে যায়, তবে তা–ই হোক। আমাদের আর উপায় নেই। আমরা যদি তাঁদের শত্রুতাপূর্ণ রাজনৈতিক শাসনব্যবস্থাকে ধ্বংস করে না দিই, তাহলে পশ্চিমারা এক হয়ে রাশিয়াকে টুকরা টুকরা করে ফেলবে। আর তা আমাদের সর্বনাশ ডেকে আনবে, যা কারোরই কাম্য নয়।’

‘পশ্চিমা সমর্থন চিরদিন থাকবে না’ ইউক্রেনকে সতর্ক করে মেদভেদেভ বলেছেন, পশ্চিমা দেশগুলো যেভাবে একজোট হয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে, তা চিরদিন থাকবে না। নিজেদের স্বার্থে আঘাত লাগলে তারা সরে পড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, তাদের জন্য (পশ্চিমা বিশ্ব) এটি এক অচেনা যুদ্ধ। যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা তাদের কাছে চেনা। যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের প্রতি পশ্চিমাদের কোনো সহানুভূতিই নেই। সুতরাং তারা কখনো নিজেদের স্বার্থের বাইরে গিয়ে কিছু করবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত