আপডেট :

        প্রবল বৃষ্টির আশঙ্কায় বন্যা সতর্কতা, লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় ভূমিধসের শঙ্কা

        প্রশাসনে আবারও বড় সিদ্ধান্ত, ১২ অতিরিক্ত সচিব ও চার যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

        প্রবল ঝড়ের আশঙ্কায় লস এঞ্জেলেস কাউন্টির দাবানলদগ্ধ এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি

        ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, প্রার্থীদের ঘোষণা থেকে ভোট পর্যন্ত যেভাবে এগোবে লড়াই

        ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পরও থামছে না পরাঘাত, কী বলছেন বিশেষজ্ঞরা

        দুই গাড়ি থামিয়ে ১১ কয়লাখনি শ্রমিককে অপহরণের পর গু লি করে হ ত্যা

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের মুহূর্ত সরাসরি সম্প্রচারে ধারণ, তখন বিমান নামছিল রানওয়েতে

        চাপের মুখে ব্যাটিং বিপর্যয় কাটাতে কাজ করছে দল, দক্ষিণ আফ্রিকা সিরিজে আশাবাদী তাসকিন

        ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা বাড়লেও মেডিকেয়ার প্রিমিয়ামে কমবে অবসরের সুবিধা

        ২৯ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        সিসার বিষক্রিয়ায় অসুস্থ টাকমাথা ঈগলকে শেষ পর্যন্ত মৃ ত্যু দেওয়া হলো, অসুস্থ পাখির সঙ্গে সেলফি তুলেছিলেন কয়েকজন

        ৫০ দিন ধরে আইসিইর হেফাজতে ফিনিশ স্ত্রী, প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন ইউটিউবারের

        ভূমিকম্পের পর লস এঞ্জেলেস বিমানবন্দরের কাছে আগুনের শিখা, আতঙ্কিত যাত্রীদের জন্য স্বস্তির খবর

        ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গু লি, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ১৭ বছরের কিশোর

        ব্রুকলিনে সেতুর নিচে শপিং কার্টে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃ তদেহ, তদন্তে পুলিশ

        যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা তরুণদের দেশবিরোধী করে তুলছে, অভিযোগ পডকাস্টার জো রোগানের

        ১৪ বছর আগে বড় বোন, এবার ছোট বোন; একই পরিবারের দুই ধ র্ষ ণ-অভিযোগ

        রাখাইন ও কায়াহ রাজ্যে জান্তার বিমান হামলা, নারী-শিশুসহ বহু বেসামরিক মানুষের মৃ ত্যু

        বড়দিনের উপহার পৌঁছে দিতে লস এঞ্জেলেসের গুদামে কাজ করছে ১৭০ রোবট

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, আরও বড় কম্পনের ঝুঁকি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

পরীক্ষামূলকভাবে শুরু ‘এসি হেলমেট’র ব্যবহার

পরীক্ষামূলকভাবে শুরু ‘এসি হেলমেট’র ব্যবহার

দিন হোক বা রাত, রোদ কিংবা বৃষ্টি, কর্তব্যে তাদের অবিচল থাকতে হয় সবসময়। কারণ তারাই নিয়ন্ত্রণ করেন শহরের যানবাহন। সেই ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্বপালনের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিলো ভারত। সম্প্রতি দেশটির আহমেদাবাদ শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘এসি হেলমেট’র ব্যবহার। এরই মধ্যে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট। এটি যেমন তাদের মাথা ঠান্ডা রাখছে, তেমনি ধুলোবলি থেকেও রক্ষা করছে।

জানা যায়, আধুনিক প্রযুক্তিতে তৈরি এসি হেলমেটের ওজন সাধারণ পুলিশ হেলমেটের চেয়ে প্রায় ৫০০ গ্রাম বেশি। চলে ব্যাটারিতে। একবার চার্জ দিলে আট ঘণ্টা পর্যন্ত কাজ করে।

নয়ডাভিত্তিক সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই এসি হেলমেট। তাদের দাবি, ওজন তুলনামূলক বেশি হলেও এসি হেলমেট অনেক বেশি টেকসই।

নির্মাতারা জানিয়েছে, বাইরের বাতাস টেনে পরিশুদ্ধ করে হেলেমেটের ভেতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্যে কাজ করে একটি মোটর। ট্রাফিক পুলিশ সদস্যদের কোমরের কাছাকাছি লাগানো থাকে এর ব্যাটারি। প্লাস্টিকের তৈরি এই হেলমেট মাথা ঠান্ডা রাখার পাশাপাশি রোদ-বৃষ্টি থেকেও বাঁচাবে।

আহমেদাবাদ সিটি ট্রাফিক পুলিশ জানিয়েছে, গত ১০ অগস্ট থেকে এই হেলমেটের ব্যবহার শুরু করেছেন শহরের ট্রাফিক কনস্টেবলরা। পরীক্ষামূলকভাবে আপাতত ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন।

দিব্যরাজ সিং রানা নামে এক ট্রাফিক কনস্টেবল বলেছেন, এসি হেলমেট দারুণ। এটি পরে দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত