আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মোহাজের-১০’ নামের একটি ড্রোন উন্মোচন করল ইরান

মোহাজের-১০’ নামের একটি ড্রোন উন্মোচন করল ইরান

ইরান মঙ্গলবার অভ্যন্তরীণভাবে তৈরি সর্বশেষ ড্রোন উন্মোচন করেছে, যা উন্নত অস্ত্র ক্ষমতাসহ আরো উচ্চতায় ও দীর্ঘ সময়ের জন্য উড়তে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

‘মোহাজের-১০’ ড্রোনটি তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উপস্থিতিতে ইরানের প্রতিরক্ষা শিল্পের অর্জন উদযাপনে একটি অনুষ্ঠানে উন্মোচন করা হয়। নতুন এ ড্রোনটি ‘মোহাজের-৬’-এর একটি উন্নত সংস্করণ।

মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে মোহাজের-৬ বিক্রি করার অভিযোগ এনেছে। তবে তেহরান সে অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিমা সরকারগুলো সাম্প্রতিক মাসগুলোতে অস্ত্র বিক্রির অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, নতুন ড্রোনটি ‘২৩ হাজার ফুট উচ্চতায় ও দুই হাজার কিলোমিটারের পরিচালন পরিসীমাসহ সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে।

এ ছাড়াও ড্রোনটি ঘণ্টায় ২১০ কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে। এটি হালনাগাদ ইলেকট্রনিক ও ইন্টেলিজেন্স ব্যবস্থায় সজ্জিত। পাশাপাশি মনুষ্যবিহীন আকাশযানটি ৩০০ কেজি ওজন পর্যন্ত ভার বহনে সক্ষম, যা আগের মডেলের তুলনায় দ্বিগুণ। ফলে ড্রোনটি ‘সব ধরনের বোমা ও গোলাবারুদ’ বহনে সক্ষম বলে ইরনা জানিয়েছে।

উল্লেখ্য, মোহাজের-৬ প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে প্রায় ১৭ হাজার ৭০০ ফুট উচ্চতায় ১২ ঘণ্টা উড়তে পারে। পাশাপাশি ১৫০ কেজি ওজনের অস্ত্র বহনে সক্ষম।

ইরানের চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর আগে উপসাগরে মার্কিন বাহিনী ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলার জন্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অভিযোগে তেহরানকে অভিযুক্ত করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত