আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

কঠোর অভিবাসন আইন করতে চান মেরকেল

কঠোর অভিবাসন আইন করতে চান মেরকেল

জার্মানির কোলনে বর্ষবরণ অনুষ্ঠানে যৌন
নিপীড়নের প্রতিক্রিয়ায় অভিবাসন আইন কঠোর
করার কথা বিবেচনা করছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা
মেরকেল। অপরাধের সঙ্গে জড়িত
অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি
সহজ করতে তিনি আইন পরিবর্তন করার বিষয়টি
বিবেচনা করছেন।
২০১৬ সালকে স্বাগত জানানোর রাতে কোলন সিটি
সেন্টার ও আশপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো
হয়। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি
সেন্টারের মাঝামাঝি জায়গায় একদল তরুণ নারীদের
যৌন নির্যাতন করে। এ ঘটনায় জার্মানির পাশাপাশি
বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। এতে
অভিবাসীদের বিষয়ে জার্মানির ‘খোলা দরজা নীতি’
নিয়ে বিতর্ক শুরু হয়। এ ঘটনার সময় পুলিশের ভূমিকা
নিয়েও তীব্র সমালোচনা হয়। দায়িত্ব পালনে
ব্যর্থতার দায়ে কোলনের পুলিশ প্রধানকে
সরিয়ে দেয়া হয়েছে।
বর্ষবরণের রাতে কোলনে একাধিক যৌন হয়রানি ও
ছিনতাইয়ের ঘটনার অভিযোগ করেছেন
ভুক্তভোগী নারীরা। ওই সময় কর্তৃপক্ষের দিক
থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি
বলে অভিযোগ করেছেন তারা। জার্মানির আইন
অনুযায়ী, অন্ততপক্ষে তিন বছর কারাবাসের শাস্তি
হলে এবং নিজ দেশে তাদের জীবন নিয়ে
কোনো শঙ্কার কারণ না থাকলে অভিবাসীদের
জোর করে দেশে ফেরত পাঠানো যায়।
ধারনা করা হচ্ছে, নতুন আইনে যে কোন
মেয়াদে সাজা হলেই অভিবাসীদের দেশে
ফেরত পাঠানোর প্রস্তাব করতে পারেন জার্মানির
ক্ষমতাসীন দলের এমপিরা। মেরকেল বলেন,
যে ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে পরিবর্তনটি
অবশ্যই ঘটবে বলে ধারণা করছি আমি। তিনি আরও
বলেন, আমরা কী কী পদক্ষেপ নিতে পারি তা
নিয়ে আলোচনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও
আইনমন্ত্রী।
কলোনের হামলাকারীদের উত্তর আফ্রিকীয় ও
আরব বলে চিহ্নিত করা হয়েছে। জার্মানির প্রশাসন
ঘটনাটিকে ‘সতর্ক সংকেত’ হিসেবে বিবেচনা
করছে। কারণ বিগত বছরে প্রধানত ওই
অঞ্চলগুলো থেকে প্রায় ১০ লাখ অভিবাসী
ইউরোপে প্রবেশ করেছেন।
অভিবাসীবিরোধী গোষ্ঠীগুলো কলোনের
হামলার ঘটনাকে ব্যবহার করে ঘৃণা ছড়ানোর চেষ্টা
করছে বলে এর আগে সতর্ক করেছেন জার্মান
কর্মকর্তারা। বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত