আপডেট :

        প্রবল বৃষ্টির আশঙ্কায় বন্যা সতর্কতা, লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় ভূমিধসের শঙ্কা

        প্রশাসনে আবারও বড় সিদ্ধান্ত, ১২ অতিরিক্ত সচিব ও চার যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

        প্রবল ঝড়ের আশঙ্কায় লস এঞ্জেলেস কাউন্টির দাবানলদগ্ধ এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি

        ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, প্রার্থীদের ঘোষণা থেকে ভোট পর্যন্ত যেভাবে এগোবে লড়াই

        ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পরও থামছে না পরাঘাত, কী বলছেন বিশেষজ্ঞরা

        দুই গাড়ি থামিয়ে ১১ কয়লাখনি শ্রমিককে অপহরণের পর গু লি করে হ ত্যা

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের মুহূর্ত সরাসরি সম্প্রচারে ধারণ, তখন বিমান নামছিল রানওয়েতে

        চাপের মুখে ব্যাটিং বিপর্যয় কাটাতে কাজ করছে দল, দক্ষিণ আফ্রিকা সিরিজে আশাবাদী তাসকিন

        ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা বাড়লেও মেডিকেয়ার প্রিমিয়ামে কমবে অবসরের সুবিধা

        ২৯ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        সিসার বিষক্রিয়ায় অসুস্থ টাকমাথা ঈগলকে শেষ পর্যন্ত মৃ ত্যু দেওয়া হলো, অসুস্থ পাখির সঙ্গে সেলফি তুলেছিলেন কয়েকজন

        ৫০ দিন ধরে আইসিইর হেফাজতে ফিনিশ স্ত্রী, প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন ইউটিউবারের

        ভূমিকম্পের পর লস এঞ্জেলেস বিমানবন্দরের কাছে আগুনের শিখা, আতঙ্কিত যাত্রীদের জন্য স্বস্তির খবর

        ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গু লি, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ১৭ বছরের কিশোর

        ব্রুকলিনে সেতুর নিচে শপিং কার্টে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃ তদেহ, তদন্তে পুলিশ

        যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা তরুণদের দেশবিরোধী করে তুলছে, অভিযোগ পডকাস্টার জো রোগানের

        ১৪ বছর আগে বড় বোন, এবার ছোট বোন; একই পরিবারের দুই ধ র্ষ ণ-অভিযোগ

        রাখাইন ও কায়াহ রাজ্যে জান্তার বিমান হামলা, নারী-শিশুসহ বহু বেসামরিক মানুষের মৃ ত্যু

        বড়দিনের উপহার পৌঁছে দিতে লস এঞ্জেলেসের গুদামে কাজ করছে ১৭০ রোবট

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, আরও বড় কম্পনের ঝুঁকি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

জি২০ সম্মেলনে যোগ দেবেন না পুতিন

জি২০ সম্মেলনে যোগ দেবেন না পুতিন

 

ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি২০ এর শীর্ষ সম্মেলন।

সংবাদ সম্মেলনে পুতিনের যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওই সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না।

কূটনৈতিক মহলের একাংশের মতে, সশরীরে হাজির না হলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি২০ শীর্ষ বৈঠকে বক্তৃতা করতে পারেন রুশ প্রেডিসেন্ট।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে আগের সোভিয়েত ইউনিয়নের সীমান্তের কোথাও যাননি পুতিন। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি২০ সম্মেলনে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছিলেন তিনি। শেষ বার ২০১৯ সালে জাপানের ওসাকায় জি২০ শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন পুতিন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত