আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুদ্ধবিমানের সংঘর্ষে ইউক্রেনের ৩ পাইলট নিহত

যুদ্ধবিমানের সংঘর্ষে ইউক্রেনের ৩ পাইলট নিহত


ইউক্রেনে মাঝ আকাশে দুটি প্রশিক্ষণ যুদ্ধবিমানের সংঘর্ষে দেশটির তিন পাইলট নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ‘জুস’ নামে পরিচিত খ্যাতনামা একজন পাইলট রয়েছেন। শনিবার দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এখন পাল্টা হামলা চালাচ্ছে কিয়েভ। বিমানবাহিনীকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান হাতে পাওয়া শুরু করেছে তারা। এমন পরিস্থিতিতে তিন পাইলটের নিহত হওয়ার ঘটনা দেশটির বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের ভেতরে বসে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেন। গত রোববার ডেনমার্কের স্কাইস্ত্রোপ বিমানঘাঁটিতে

ইউক্রেনের বিমানবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির উত্তর ঝিতোমির অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়া ইউক্রেনের প্রশিক্ষণ যুদ্ধবিমান দুটি ছিল এল-৩৯ মডেলের। সেগুলো বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, নিহত পাইলটদের একজনের নাম আন্দ্রি পিলশচিকভ। তিনি জুস নামে পরিচিত ছিলেন। তরুণ এই পাইলট খুবই চৌকস ছিলেন। তিনি ইউক্রেনের আকাশে এফ-১৬-এস ওড়ানোর স্বপ্ন দেখতেন।

যুদ্ধবিমানের সংঘর্ষের ওই ঘটনাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমাদের সবার জন্য একটি দুঃখজনক এবং অপূরণীয় এক ক্ষতি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত