আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বিভাগীয় রিমান্ডের মেয়াদ দুই সপ্তাহ বাড়লো

বিভাগীয় রিমান্ডের মেয়াদ দুই সপ্তাহ বাড়লো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার বিভাগীয় রিমান্ডের মেয়াদ আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট (ওএসএ) মামলায় তার এ রিমান্ড বাড়ানো হয়েছে। ফলে তোশাখানা মামলায় ৩ বছরের সাজা স্থগিত হলেও আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের (ওএসএ) অধীনে মামলার শুনানির জন্য প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত ইমরান খানকে 'বিচারিক লকআপে' রাখার জন্য 'আটক' কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা উদ্বেগের মধ্যে আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর 'আটক' জেলা কারাগারে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের শুনানিতে বিচারক আবুল হাসনাত জুলকারনাইন তার রিমান্ড ঘোষণা করেন।

গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দ্বারা দায়ের করা মামলায় পিটিআই প্রধানকে দোষী সাব্যস্ত করে।

অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপন তারবার্তার বিষয়বস্তু প্রকাশ্যে আনা এবং রাজনৈতিক লাভের জন্য এটি ব্যবহার করার অভিযোগ রয়েছে।

ইমরান খানের আইনজীবী সালমান সাফদার বলেন, আমরা আদালতে জামিন আবেদন করেছি এবং শনিবার এর শুনানি হবে।

তিনি বলেন, জেল ট্রায়াল চ্যালেঞ্জ করে আরেকটি আবেদন দাখিল করা হয়েছে। পাশাপাশি এই মামলার শুনানি যাতে খোলা আদালতে হয়, সেই আবেদন করা হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত