আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ভূমিকম্পে মরক্কোয় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

ভূমিকম্পে মরক্কোয় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

ছবি: এলএবাংলাটাইমস

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ঘটে যাওয়া ভূমিকম্পে উদ্ধারকৃত মরদেহের সংখ্যা হাজার ছাড়িয়েছে। শনিবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত  ১ হাজার ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মরক্কোর পর্যটন শহর মারাকেশ এবং দক্ষিণাঞ্চলীয় শহরগুলো থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

শুক্রবার রাত ১১ টা ১১ মিনিটে মরক্কোয় আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। প্রথমটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। দ্বিতীয়টির মাত্রা ছিল ৪ দশমিক ৯।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল ছিল মরক্কোর পশ্চিমাঞ্চলের উচ্চ অ্যাটলাস পর্বতমালায়।

মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলে উচ্চ অ্যাটলাস পর্বতমালা ঘেঁষা প্রদেশ আল হাউজের পার্বত্য শহর ইঘিলের ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ মিটার গভীরে ছিল ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল। মরক্কোর প্রধান পর্যটন শহর মারাকেশ থেকে ইঘিলের দূরত্ব ৭১ কিলোমিটার।

মারাকেশ বেশ প্রাচীন শহর। শহরের অধিকাংশ ভবনই পুরনো এবং এই শহরটিতে জাতিসংঘ ঘোষিত একাধিক বিশ্ব ঐতিহ্যের নিদর্শন রয়েছে।

দেশটির বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মারাকেশ, ইঘিল, ওউয়ারিজাজাতেসহ মরক্কোর বেশ কিছু শহর এই ভূমিকম্পের জেরে রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত