আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

হিজাবের পক্ষে ঢাকায় মেয়েদের সাইকেল চালনা

হিজাবের পক্ষে ঢাকায় মেয়েদের সাইকেল চালনা

হিজাব পড়ে যে নারীরা সব কাজ করতে পারে এটা দেখানোর লক্ষ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় তিনজন তরুণী সাইকেল চালিয়েছেন। সাইক্লার্স অব বাংলাদেশের নামে একটি সংগঠনের তিনজন তরুণীর সঙ্গে কয়েকজন তরুণও হিজাব পরার সমর্থনে সাইকেল চালিয়েছেন ঢাকা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায়।

লালবাগ সাইক্লিং ক্লাবের প্রধান সিফাত-ই-কানিজ বলেছেন, ধর্মীয় বিশ্বাস থেকে হিজাব পরলেও এ কারণে অনেক জায়গায় কাজ করা যায় না। আমি কয়েকটা চ্যানেলে কাজ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি হিজাব পড়ি বলে। তাই আমি সাইকেল চালিয়ে প্রমাণ করতে চাই যে হিজাব করে সব করা সম্ভব।

অন্যদিকে নারী আন্দোলন যারা করেন তাদের একজন বাংলাদেশ মহিলা পরিষদের আয়েশা খানম বলেছেন, ফ্রিডম অব চয়েস সবার ক্ষেত্রে প্রযোজ্য। পোশাক পরিধানে যে কারো স্বাধীনতা থাকতে পারে।

তবে যে পোশাকেই নিজেকে ঢেকে রাখা হোক-না কেন, মন যেন উন্মুক্ত থাকে, এমনটাই বলেন আয়েশা খানম।

তিনি আরো বলেন, এক সময় নারীদের অবরোধ করে রাখা বা পর্দাপ্রথার মধ্যে রাখা এগুলোর বিরুদ্ধে লড়াই হয়েছে, নারী আন্দোলন হয়েছে। এখন একুশ শতকে এসে অনেকে মনে করছেন এটা আমাদের অধিকার। ফ্রিডম অব চয়েস সবার আছে তবে মনকে যেন কেউ বদ্ধ না করে ফেলে এটাই আমাদের চাওয়া।


এখন যে নারীরা হিজাব পরে সাইকেল চালাতে পারছে বাইরে বেরুতে পারছে এটা একসময়কার নারী আন্দোলনের ফল বলেও উল্লেখ করেন আয়েশা খানম।


হিজাব দিবসের মতো একটি দিবসের পালনের আহ্বানকারী নাজমা খান নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি নাগরিক।


দিবসটি পালনের জন্য নাজমা খান প্রথমে ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সব নারীর প্রতি আহবান জানান।


নাজমা খান মাত্র ১১ বছর বয়সে বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছিলেন।


কিন্তু কী কারণে হিজাব দিবস পালনের আহ্বান জানিয়েছেন নাজমা খান?


নাজমা খান বলেছেন, তিনি যখন হিজাব মাথায় স্কুলে যেতেন, তখন তাকে অনেক সময় অপমান ও লাঞ্ছনার শিকার হতে হতো। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাকে ব্যাডম্যান এবং নিনজা বলে ডাকা হতো। এমনকি ৯/১১ এর হামলার পর তাকে ডাকা হত ওসামা বিন লাদেন এবং সন্ত্রাসী বলে।


হিজাব পড়া নারীদের অনেক সময় অনেক বৈষম্যের শিকার হতে হয়-বলেন নাজমা খান।


আর এই বৈষম্যের অবসান ঘটানোর উদ্দেশ্যে তিনি তার অমুসলিম বোনদেরকেও অন্তত একদিনের জন্য হিজাব পড়ে তাদের অভিজ্ঞতার কথা বলার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত