আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

এক নারীর মাথায় গুলি চালালেন এসআই

এক নারীর মাথায় গুলি চালালেন এসআই

পাসপোর্ট যাচাইয়ের জন্য থানায় যান এক নারী। এ জন্য থানার ভেতরে বসে তার সিরিয়ালের জন্য অপেক্ষা করছিলেন। তিনি যেখানে বসে ছিলেন, তার কয়েক ইঞ্চি দূরত্বে একজন পুলিশ তার বন্দুক নাড়াচাড়া করছিলেন। এরপর হুট করেই সেই বন্দুক থেকে বুলেট বেরিয়ে ওই নারীর মাথায় এসে বিদ্ধ হয়। ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে ঘটেছে এ ঘটনা।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ওই নারী। সিসিটিভিতে ধারণ করা ফুটেজে ধারণ করা এ ঘটনার পুরো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইশরাত নামের ওই নারীকে এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার দেশটির ভারতীয় সময় দুইটা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত এসআই মনোজ শর্মা পলাতক রয়েছেন। পুরো ঘটনা থানার সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পরিবারের অভিযোগ, অভিযুক্ত পুলিশ পাসপোর্ট যাচাইয়ের জন্য ইশরাতের কাছে টাকার জন্য হয়রানি করেছিল। এরপর এতে তর্ক শুরু হলে পুলিশ তাকে গুলি করে।

ইশরাতের এক আত্মীয় জিসান বলেছেন, পাসপোর্ট যাচাইয়ের জন্য সে থানায় যায়। এরপর তার কাছে টাকা চাওয়া হয়। জানি না কে তাকে গুলি করেছে কিন্তু তাদের মধ্যে সেখানে তর্ক হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, ইশরাত থানায় দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর থানার এক পুলিশ কর্মকর্তা মনোজের হাতে একটি পিস্তল তুলে দেন। মনোজ যখন পিস্তলটি পরিষ্কার করছিলেন, তখনই গুলি বের হয়।

আলীগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) কালানিধি নাইথানি জানান, গুলি ওই নারীর মাথার পেছনে বিদ্ধ হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ওই এসআইকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘কর্তব্যে অবহেলার জন্য এসআই মনোজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। অভিযুক্ত এসআই এখন পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত