আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারত যাচ্ছেন না বাইডেন

ভারত যাচ্ছেন না বাইডেন

আগামী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কর্মসূচিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে আমেরিকার প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করতে পারছেন না বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ভারতের গণমাধ্যমকে জানিয়েছে।

বাইডেনের অনুপস্থিতির কারণে জানুয়ারির চতুর্থ সপ্তাহে কোয়াডের চার সদস্য রাষ্ট্রের (ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান) সম্ভাব্য বৈঠকও বাতিল হচ্ছে।

জানা গেছে, সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে বাইডেনকে ২৬ জানুয়ারির কর্মসূচিতে প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। যদিও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সে কথা জানিয়ে বলেছিলেন, আমাদের প্রেসিডেন্ট জানুয়ারির শেষপর্বে ভারত সফরের বিষয়ে বিবেচনা করছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে নয়াদিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আমেরিকার তত্কালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। কিন্তু ঘরোয়া কর্মসূচির কারণে সেই আমন্ত্রণ রক্ষা করতে পারেননি ট্রাম্প। তার আগে, ২০১৫ সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বারাক ওবামা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত