আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

তাপপ্রবাহে অতিষ্ঠ অস্ট্রেলিয়ার জনজীবন

তাপপ্রবাহে অতিষ্ঠ অস্ট্রেলিয়ার জনজীবন

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ অস্ট্রেলিয়ার জনজীবন। মাত্রাতিরিক্ত গরমের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানল দেখা দিচ্ছে। এরই জের ধরে কয়েকটি রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এই খবর জানিয়েছে।

 

স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, নিউ সাউথ ওয়েলস, নর্দান টেরিটরির কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ার এল নিনো জলবায়ুপরিস্থিতির কারণে দাবানল আরো চরম মাত্রা ধারণ করতে পারে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ফিটজরয় ক্রসিং শহরে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা গড় ডিসেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা থেকে পাঁচ ডিগ্রি বেশি। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চল, নিউ সাউথ ওয়েলসের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে শনিবার ৫০টিরও বেশি দাবানলের ঘটনা ঘটেছে। সিডনিসহ অনেক এলাকার অবস্থা ভয়াবহ।

সাউথ ওয়েলসের ফায়ার সার্ভিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে সাত শতাধিক অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন। অস্ট্রেলিয়ায় দাবানল একটি নিয়মিত দুর্যোগ। এর আগে ২০১৯-২০২০ সালে অস্ট্রেলিয়ায় তুরস্কের মোট আয়তনের সমপরিমাণ এলাকা আগুনে ভস্মীভূত হয়, যার কারণে ৩৩ জনের প্রাণহানি ঘটে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত