আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

মোট ৭৮ এমপিকে বরখাস্ত

মোট ৭৮ এমপিকে বরখাস্ত

ভারতের পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভা থেকে শীতকালীন অধিবেশনের জন্য ৭৮ এমপিকে বরখাস্ত করেছেন স্পিকার ওম বিড়লা। গত সপ্তাহে লোকসভার নিরাপত্তা লঙ্ঘন করে দুজন ব্যক্তি হলুদ রংয়ের ‘রং বোমা’ ছুড়ে ‘তানাশাহি নেহি চলেগি’ (স্বৈরতন্ত্র চলবে না) স্লোগানে প্রতিবাদ জানিয়েছিল।

 

বরখাস্তদের মধ্যে ৩৩ জন লোকসভার আর ৪৫ জন রাজ্যসভার। নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী এমপিরা। তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে। প্রথমে ভারতীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিট, পরে তিনটা পর্যন্ত সভার কাজ মুলতুবি করে দেন স্পিকার। তার পরেও পরিস্থিতি উত্তেজিত থাকায় ৩৩ এমপিকে বরখাস্ত করেন স্পিকার।

আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। তত দিন এই এমপিরা অধিবেশনে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

গত সপ্তাহে ১৩ জন বিরোধী এমপিকে বরখাস্ত করার পর ফের নতুন করে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিশেষাধিকার কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত আরও তিন সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মানে হল, মোট ৪৬ জন এমপিকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪৩ জনকে বরখাস্ত করা হয়েছে শুধু নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চাওয়ার কারণে।

বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে রয়েছেন লোকসভার কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী ও সংসদে দলের উপনেতা গৌরব গগৈ। তৃণমূল এমপি কল্যাণ ব্যানার্জী, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় ও শতাব্দী রায় এবং ডিএমকে সদস্য এ রাজা ও দয়ানিধি মারান।

গণমাধ্যমকে অধীর রঞ্জন চৌধুরী বলেন, সরকার স্বৈরাচারী আচরণ করছে। সংসদকে বিজেপির সদর দপ্তরের মতো বানিয়ে ফেলেছে তারা। অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা সরকারকে সহযোগিতা করছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত