আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

তিন দিনে ১৪১ বিরোধী সংসদ বরখাস্ত

তিন দিনে ১৪১ বিরোধী সংসদ বরখাস্ত

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৭৮ জন বিরোধী সংসদকে বরখাস্ত করা হয়। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এর আগে, গত বৃহস্পতিবার (১৪ তারিখ) বরখাস্ত করা হয় ১৪ জনকে। অবশেষে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ৪৯ জন সংসদকে বরখাস্ত করা হলো। সবমিলিয়ে তিন দিনে মোট বরখাস্ত হলেন ১৪১ জন বিরোধী সংসদ। খবর ডয়চে ভেলে।

 

লোকসভায় লাফিয়ে পড়ে রঙিন গ্যাস ছড়ানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করছিলেন বিরোধী সংসদরা। তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান ও স্লোগান দেন, প্রবল হইহট্টগোল হয়। তারপরই তাদের সাসপেন্ড করা হয়। তিন দিনে রেকর্ড সংখ্যক সংসদকে সাসপেন্ড করা হলো। লোকসভা কার্যত বিরোধীশূন্য হয়ে পড়লো।

সংসদীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ না দেখানো, প্ল্যাকার্ড না নিয়ে আসা, স্লোগান না দেয়া নিয়ে একমত হয়েছিলেন। তারা এখন সেটাই করছেন। তাই তাদের সাসপেন্ড না করে কোনো উপায় ছিল না।

আর বিরোধীরা বলছেন, সংসদ যখন চলছে, তখন সেখানে কিছু না বলে বাইরে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কেন সংসদে এই নিয়ে কথা বলবেন না?

মঙ্গলবার লোকসভা থেকে অন্ততপক্ষে ৪৯ জন সংসদকে সাসপেন্ড করা হয়। তার মধ্যে শশী থারুর, মালা রায়, মনীশ তিওয়ারি, কার্তি চিদম্বরম, সুপ্রিয়া সুলে, ফারুক আবদুল্লা, ডিম্পল যাদব, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা আছেন।

মঙ্গলবার বিরোধী দলগুলির ইন্ডিয়া জোটের বৈঠক আছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতারা যোগ দেবেন। সেখানে আগামী লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করা, আসন সমঝোতা নিয়ে যেমন কথা হবে, তেমনই আলোচনা হবে সংসদ থেকে এতজন বিরোধী সংসদকে সাসপেন্ড করে দেয়া নিয়েও।

কী হয়েছিল?

সম্প্রতি দর্শক গ্যালারি থেকে দুইজন লোকসভায় লাফিয়ে নেমে পড়ে। তারা লোকসভায় রঙিন গ্যাস ছড়িয়ে দেয়। বিরোধীদের বক্তব্য, সংসদ যে সুরক্ষিত নয়, তা আবার প্রমাণিত হলো। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিতে হবে।

লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য, তারা সংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। তিনি বাইরে অনেক কথা বললেও সংসদে কিছুই বলছেন না। বিরোধী প্রশ্ন তুললেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিরোধী সংসদরা প্রতিবাদ দেখাতে লোকসভা ও রাজ্যসভার ওয়েলে নেমে পড়েছিলেন। স্লোগান দিচ্ছিলেন। এই ক্ষেত্রে নিয়মানুযায়ী স্পিকার বা চেয়ারম্যান ব্যবস্থা নিতেই পারেন। তারা সেইমতো ব্যবস্থা নিয়েছেন। তবে সচরাচর এতজন বিরোদী সংসদকে সাসপেন্ড করা হয় না।

বৃহস্পতিবার লোকসভায় ১৩ জন সংসদ ও রাজ্যসভায় ডেরেক ওব্রায়েনকে সসপেন্ড করা হয়। সোমবার করা হয় ৭৮ জনকে। এর মধ্যে অধীররঞ্জন চৌধুরী, কল্যাণ চৌধুরী, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূণ বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায়, শতাব্দী রায়, টি আর বালু, এ রাজা, দয়ানিধি মারানরা আছেন। লোকসভা থেকে সুখেন্দু শেখর রায়, নাদিমুল হক, জয়রাম রমেশদের সাসপেন্ড করা হয়।

রাজনৈতিক প্রতিক্রিয়া

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছেন, ‘এভাবে বিরোধী সব সংসদকে সাসপেন্ড করা হলে, তারা মানুষের কথা বলবেন কী করে? তাহলে পুরো হাউসকেই সাসপেন্ড করা হোক। তারা গণতন্ত্রের নামে প্রহসন হচ্ছে। মানুষের হয়ে কথা বলার কেউ নেই। জনতাই এবার ওদের সাসপেন্ড করবে।’

কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, ‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ১৪ ডিসেম্বর লোকসভা থেকে ১৩ জন বিরোধী সংসদকে সাসপেন্ড করার পর সোমবার আরো ৩৫ জনকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভা থেকে সোমবার ৪৫ জনকে সাসপেন্ড করা হয়। বিরোধী সংসদরা যে দাবি তুলেছেন, তা পুরোপুরি সঙ্গত।’

বিজপি-র মুখপাত্র তুহিন সিনহা ইন্ডিয়া টুডে-কে বলেছেন, সময় হলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি দেবেন। বিস্তারিতভাবে সব কথা জানাবেন। তার অভিযোগ, বিরোধী সংসদদের বেপরোয়া কাণ্ড করছেন। তারা সংসদে কোনো গুরুতর আলোচনা করতে চান না। তারা টাইম পাস করতে আসেন।

প্রতিবাদের ধরণ ও বিরোধীশূন্য সংসদ

প্রবীণ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য ডিডাব্লিউতে বলেছেন, ‘এই ঘটনার দুইটি দিক আছে। একটা প্রতিবাদের ধরণ এবং অন্যটা শাস্তি। ভারতে বিরোধীদের প্রতিবাদের ধরণ নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। ইউপিএ আমলে এটা আলোচনার কেন্দ্রে ছিল। এখনো আছে। কিন্তু তাই বলে বিরোধীশূন্য সংসদ কোনোভাবেই কাম্য নয়। এই বিষয়টাও ভেবে দেখা উচিত।’

মমতার প্রস্তাব

ইন্ডিয়া জোটের বৈঠকের আগে পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বামের সঙ্গে আসন সমঝোতা নিয়ে নিজের মতামত জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মমতা বলেছেন, ‘কারো সঙ্গে আলোচনা করতে আমার কোনো অসুবিধা নেই। বামেদের সঙ্গে কথা বলতেও আমার কোনো অসুবিধা নেই। তবে অন্যরা যদি করতে না চায়, তাহলে তার কোনো ওষুধও আমার জানা নেই।’

তবে এর পাশাপাশি মমতা এই ইঙ্গিতও দিয়েছেন, কংগ্রেসের জন্য দুইটির বেশি আসন ছাড়তে তিনি রাজি নন। তিনি বলেছেন, ‘বাংলার মানুষ জানে ওদের দুইটি আসন আছে। আমি কথা বলতে রাজি।’

কংগ্রেস নেতারা এনিয়ে কোনো মন্তব্য করেননি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, তারা কোনোভাবেই মমতা ব্যানার্জির সঙ্গে হাত মেলাবেন না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত