আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আবারও প্রেসিডেন্ট হলেন সিসি

আবারও প্রেসিডেন্ট হলেন সিসি

তৃতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ আল সিসি। গতকাল সোমবার দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, সিসি ৮৯.৬ শতাংশ ভোট পেয়েছেন। কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদাউয়ি বলেছেন, কাস্টিং ভোট অভূতপূর্বভাবে রেকর্ড ৬৬.৮০ শতাংশে পৌঁছেছে।

 

সবচেয়ে জনবহুল আরব দেশ মিশরে তিন দিনের নির্বাচনের পর গত মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হয়। সাবেক সেনাপ্রধান সিসির পক্ষে ভোট পড়েছে ৩ কোটি ৯০ লাখ। গত এক দশক জনবহুল এই আরব দেশটির নেতৃত্বে রয়েছেন তিনি। সীমান্ত ঘেঁষা গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালে এবং দেশটিতে অর্থনৈতিক সংকটের সময় এ ভোট অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হলে সিসি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। পাঁচ বছর পর ২০১৮ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। আগের দুই নির্বাচনেই তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। সিসি আরো তিন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের কেউই হাইপ্রোফাইল ছিলেন না।

এদিকে তার প্রধান বিরোধী প্রার্থীর অভিযোগ, তার প্রচারণা বাধাগ্রস্ত করা হয়েছে এবং তার কয়েক ডজন সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সিসির শাসনামলে মিশরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলেছেন। সিসি ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করেন। সেইসঙ্গে টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার যে সীমাবদ্ধতা ছিল তা বাড়িয়ে তিন মেয়াদ করেছেন। —বিবিসি ও আলজাজিরা

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত