আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করলো বিপি

লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করলো বিপি

লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের তেল কোম্পানি বিপি। সম্প্রতি লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার পর প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত জানাল। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো।

 

প্রতিবেদনে বলা হয়, কারণ হিসেবে লোহিত সাগরে নিরাপত্তার অবনতি কে দায়ী করছে ব্রিটিশ এ কোম্পানি। বেশ কিছুদিন ধরে হুথিরা ইসরায়েলমুখি জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা করছে। এ হামলা অব্যাহত থাকায় অনেক মালবাহী সংস্থা তাদের পণ্য সরবরাহ বন্ধ রেখেছে।

বিপি'র ঘোষণার পর যুক্তরাষ্ট্র বলেছে, তারা এই রুটে জাহাজের নিরাপত্তা রক্ষায় একটি আন্তর্জাতিক নৌ অভিযানের নেতৃত্ব দেবে। এছাড়া যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, বাহরাইন, নরওয়ে ও স্পেন এই নিরাপত্তা গ্রুপে যোগ দিয়েছে।

গত রবিবার (১৭ ডিসেম্বর) বিশ্বের আরেক বৃহত্তম ভূমধ্যসাগরীয় শিপিং কোম্পানি (এমএসসি) লোহিত সাগরে তাদের জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি ঘোষণা দেয়, ‘আমাদের জাহাজ আর লোহিত সাগরের মাধ্যমে ইসরায়েলি পণ্য বহন করবে না।’

এছাড়া এভারগ্রীন লাইন একটি আপডেটে বলেছে, জাহাজ এবং ক্রুদের নিরাপত্তার জন্য এভারগ্রীন লাইন দ্রুত সাময়িকভাবে ইসরায়েলি পণ্যসম্ভার গ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তার কন্টেইনার জাহাজগুলিকে লোহিত সাগরের মধ্য দিয়ে চলাচল স্থগিত করার নির্দেশ দিয়েছে।

লোহিত সাগর হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল এবং জ্বালানী ও ভোগ্যপণ্যের চালানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দাব প্রণালী দিয়ে ভ্রমণকারী জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করছে, যা অশ্রুর গেট নামেও পরিচিত। যা ২০ মাইল (৩২ কিমি) প্রশস্ত একটি চ্যানেল এবং চলাচলের জন্য বিপজ্জনক বলে পরিচিত৷

বিদ্রোহীরা হামাসের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে বলেছে যে, তারা বিদেশী মালিকানাধীন জাহাজের বিরুদ্ধে ড্রোন এবং রকেট ব্যবহার করে ইসরায়েলে ভ্রমণকারী জাহাজগুলিকে টার্গেট করছে।

তবে তারা যে সব জাহাজে হামলা করেছে সবগুলোই ইসরায়েলের দিকে যাচ্ছিল কিনা তা এখনো অস্পষ্ট। এ বিষয়ে সোয়ান আটলান্টিকের মালিক বলেছেন, ইসরায়েলের সাথে কোনও লিঙ্ক না থাকা সত্ত্বেও সোমবার ইয়েমেনের কাছে লোহিত সাগরে জাহাজটি একটি ‘অজ্ঞাত বস্তু’ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়।

বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন যে, অন্যান্য বড় তেল সংস্থাগুলি যদি এটি অনুসরণ করে, তবে ইউরোপ এবং ভূমধ্যসাগরে অপরিশোধিত তেলের দামের উপর কিছুটা প্রভাব পড়তে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত