আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ডায়ানার পোশাক রেকর্ড দামে বিক্রি

ডায়ানার পোশাক রেকর্ড দামে বিক্রি

১৯৯১ সালে প্রিন্সেস ডায়ানার পরিহিত একটি ভেলভেট গাউন নিলামে প্রায় ৪ লাখ ৭৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিক্রি হওয়া পোশাকটিই ছিল এতদিন ডায়ানার পরিহিত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে চড়া মূল্যের পোশাক। এবার সেই রেকর্ড ভেঙে ডায়ানার আরো একটি পোশাক ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি টাকার বেশি।

হলিউডের জুলিয়েন্স অকশনে আয়োজিত নিলামে পোশাকটি চড়া দামে বিক্রি হয়। কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি ডায়ানা ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন। এটি ছিল তার একটি রয়্যাল ট্যুরের অংশ। যেখানে তার সঙ্গে ছিলেন তত্কালীন স্বামী চার্লস। পরে ১৯৮৬ সালে ভ্যাঙ্কুভার সিম্ফনি অর্কেস্ট্রায় ডায়ানা ফের পোশাকটি পরেছিলেন। ধারণা করা হয়েছিল, এর দাম ৭৮ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে।

পোশাকটির সঙ্গে রয়েছে শোল্ডার প্যাড, একটি নীল স্কার্ট ও একটি স্যাশ। এটি তৈরিতে ফ্যাব্রিক ঠিক করেছিলেন বিশ্ববিখ্যাত টেক্সটাইল মার্চেন্ট জ্যাকব শ্লেফার। আর পোশাকে থাকা মেটালিক অ্যামব্রয়ডারি করা স্টারগুলো বসিয়েছিলেন জ্যাকস আজাগুরির ডিজাইন টিম। রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অনন্য সব পোশাক পরতেন ডায়ানা।

নিলামে ডায়ানার পরিহিত একটি ব্লাউজ প্রায় ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে। ধারণা করা হয়েছিল যে, এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হবে। ১৯৮১ সালে নিজের এনগেজমেন্টে পোশাকটি পরেছিলেন তিনি। নিলামে ডায়ানা ছাড়াও হলিউড তারকাদের ব্যবহূত বেশ কয়েকটি সামগ্রী বিক্রি করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অড্রে হেপবার্নের একটি গিভেঞ্চি পোশাক। যেটি তিনি ১৯৬৩ সালে পরেছিলেন। এছাড়াও গ্লোরিয়া সোয়ানসনের ১৯৫০ সালে পরিহিত স্লিভলেস একটি গাউনও বিক্রি করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত