আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাষ্ট্রের অস্ত্র তৈরির পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে চীন

যুক্তরাষ্ট্রের অস্ত্র তৈরির পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে চীন

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জবাবে চীন যুক্তরাষ্ট্রের অস্ত্র তৈরির পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে প্রায়ই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখলেও চীন দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে চীন। এমনকি চীনের সঙ্গে তাইওয়ানের ‘একত্রীকরণে’ সামরিক শক্তি খাটানোর হুমকিও দিয়েছে বেইজিং। তাইওয়ানে ১৩ জানুয়ারিতে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের আগে এই নিষেধাজ্ঞা আরোপ করছে চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে তাইওয়ানের ট্যাকটিক্যাল তথ্যব্যবস্থার সুরক্ষায় ৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক অস্ত্র বিক্রি মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ ক্ষুণ্ন করেছে। তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ধ্বংস করেছে। নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হবে যেসব কোম্পানি হচ্ছে—বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্টস, অ্যালিঅ্যান্ট টেকসিস্টেমস অপারেশন, অ্যারো ভায়রনমেন্ট, ভায়স্যাট এবং ডাটা লিংক সল্যুশন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন এই কোম্পানিগুলোর সম্পদ জব্দ করবে এবং চীনের সংগঠন এবং মানুষকে সেগুলোর সঙ্গে লেনদেন নিষিদ্ধ করবে। চীনে যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাত্ক্ষণিক কোনো সাড়া দেয়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত