আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতের সবচেয়ে বড় সমুদ্র সেতু ‘অটল সেতু’ উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি

ভারতের সবচেয়ে বড় সমুদ্র সেতু  ‘অটল সেতু’ উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি

ভারতের সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক ‘অটল সেতু’ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকালে ‘অটল সেতু’ উদ্বোধন করে তা জাতির উদ্দেশে উৎসর্গ করেন তিনি।

 

এমটিএইচএল বা অটল বিহারী বাজপেয়ী সেউড়ি-নাভা শেভা অটল সেতু আরব সাগরের ওপর নির্মিত। ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং অবকাঠামোর একটি এই সেতু। ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দুটি সমুদ্র সেতু হল চীনের হ্যাংজু বে ব্রিজ (৩৬ কিলোমিটার) ও সৌদি আরবের কিং ফাহাদ কজওয়ে (২৬ কিলোমিটার)।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সেতুর দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার সমুদ্রের ওপর ও বাকি ৫.৫ কিলোমিটার স্থলভাগের ওপর দিয়ে প্রসারিত। সমুদ্রের ওপর এত দীর্ঘ সেতু ভারতে আর নেই।

সেতুতে রয়েছে ছয়টি লেন। দীর্ঘ এই সেতুটি তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি রুপি। এর মধ্যে বড় অংশই ঋণ করা। বিবৃতিতে আরও বলা হয়েছে, মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন আরও কম সময়ে পৌঁছনো যাবে। মুম্বাই বন্দর এবং নভি মুম্বাইয়ে জওহরলাল নেহরু বন্দরের মধ্যেও কম সময়ে সহজে যাতায়াত করা যাবে।

মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) সেতু প্রকল্পটি কার্যকর করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ার।

প্রকল্পটি শহর ও শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (সিডকো)-এর একটি উচ্চাভিলাষী প্রকল্প। প্রকল্পটি মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের (এমএমআর) জন্য একটি আশীর্বাদ হবে বলে ধারণা৷ এই সেতুর কারণে এবার মুম্বাই থেকে আরও কম সময়ে পুণে, গোয়া, দক্ষিণ ভারতে পৌঁছনো যাবে। এর ফলে পর্যটন শিল্পের আরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

আগে মুম্বাই থেকে নভি মুম্বাই যেতে সময় লাগত দুইঘণ্টা। রাস্তায় থাকত তীব্র যানজট। নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ত। দাবি করা হয়েছে, এর পর ২০ মিনিটে মুম্বাই থেকে নভি মু্ম্বাই পৌঁছনো যাবে।

শুধু সময় নয়, খরচও বাঁচবে। বাঁচবে জ্বালানি। দাবি করা হচ্ছে, সড়কপথে মুম্বাই থেকে নভি মুম্বাইয়ে এক এক বার যাতায়াত করতে আগের তুলনায় ৫০০ টাকা কম খরচ হবে।

তবে এই সেতুতে যাতায়াতে বড় অঙ্কের টোলও দিতে হবে। একটি গাড়িকে সেতু দিয়ে এক বার যেতে ২৫০ রুপি টোল দিতে হবে। ওই একই দিনে ফিরতে গেলে আরও কিছুটা বেশি টোল দিতে হবে। মহারাষ্ট্র সরকার এই প্রস্তাব পাশ করেছে।

এই সেতুতে মোটরবাইক, অটো বা ট্রাক্টর চলাচল করবে না। গাড়ি, বাস, মিনিবাস, ট্যাক্সি চলবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত