আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

লাতিন অ্যামেরিকার দেশ ইকুয়েডরে যুদ্ধ পরিস্থিতি

লাতিন অ্যামেরিকার দেশ ইকুয়েডরে যুদ্ধ পরিস্থিতি

লাতিন অ্যামেরিকার দেশ ইকুয়েডরে সদ্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ড্যানিয়েল নোবোয়া। প্রেসিডেন্টের চেয়ারে বসেই তিনি মাদক মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। গত মঙ্গলবার ৬০ দিনের জরুরি অবস্থাও ঘোষণা করেছিলেন তিনি।

 

এদিকে পাল্টা হুমকি দিয়েছে মাদক মাফিয়ারা। জেল ভেঙে পালিয়েছে অন্যতম এক মাদক মাফিয়া। তার গ্যাং গত মঙ্গলবার দিনভর তাণ্ডব চালিয়েছে। টিভি স্টেশনে লাইভ চলাকালীন তারা ঢুকে পড়েছে। গুলি চালিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার মাদক মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নোবোয়া।

নোবোয়া একটি রেডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, গোটা দেশে প্রায় ২০ হাজার লোক মাদকচক্রের সঙ্গে যুক্ত। তারাই দেশজুড়ে সহিংস কার্যকলাপ চালাচ্ছে। জেল ভাঙার সময় ১৩০ জন নিরাপত্তাকর্মীকে মাদক মাফিয়ারা পণবন্দি করেছে বলে অভিযোগ। মাদক চক্র তাদের ভিডিও প্রকাশ করেছে।

নোবোয়া জানিয়েছেন, পণবন্দিদের উদ্ধার করার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। ২২টি মাদকচক্রকে জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা করা হয়েছে। সেনা সরাসরি তাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে।

এদিকে প্রশাসন জানিয়েছে, বহু মাফিয়া জেল ভেঙে পালিয়েছে। নোবোয়ার নির্দেশে নতুন জেল তৈরি হচ্ছে। অবৈধভাবে দেশে ঢুকে পড়া বিদেশি বন্দিদের জেল থেকে বার করে এনে ডিপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। মাফিয়াদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধে নেমে পড়েছে সেনা এবং পুলিশ।

এদিকে এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন অনেকটাই ব্যাহত হয়েছে। দোকানপাট বন্ধ। বন্ধ স্কুল-কলেজ। তবে নোবোয়ার এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন দেশের প্রায় সমস্ত রাজনীতিবিদ। অন্যদিকে নোবোয়া জানিয়েছেন, নতুন যে জেল তৈরির ব্লু প্রিন্ট তিনি তৈরি করেছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা হবে চূড়ান্ত। দুইটি এই ধরনের জেল তৈরি করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত