আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

বাগদানের পাঁচ বছর পর অবশেষে বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তার এক দশকের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকেই বিয়ে করলেন তিনি। শনিবার (১৩ জানুয়ারি) এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়। খবর বিবিসির।

 

জেসিন্ডার এক মুখপাত্র জানান, শনিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি উপকূলীয় এলাকায় জেসিন্ডা ও গেফোর্ডের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানটি দেশটির রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত। তাদের বিয়েতে ৫০ থেকে ৭৫ জন অতিথি ছিলেন।

অনেক আগেই তাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু ২০২২ সালে করোনা মহামারির কারণে তাদের বিয়ে আটকে যায়। যদিও ২০১৯ সালের মে মাসে বাগদান সম্পন্ন করেন তারা।

২০১৭ থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জেসিন্ডা। এ সময় তিনি বাম ধারার রাজনীতি ও নারী নেতৃত্বের জন্য বিশ্ব আইকনে পরিণত হন। সে সময় জাতীয় নেতা হিসেবে সন্তান নেওয়া বিশ্বের মাত্র দুই নারীর একজন ছিলেন তিনি। এমনকি নিজের শিশুকন্যাকে জাতিসংঘের বৈঠকে পর্যন্ত নিয়ে যান।

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর গত ছয় মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৩টি ফেলোশিপ করছেন জেসিন্ডা। বর্তমানে তিনি প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজের একজন ট্রাস্টি এবং ক্রাইস্টচার্চ কলের বিশেষ দূত।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত