আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

খনি দুর্ঘটনায় ১০ জন নিহত

খনি দুর্ঘটনায় ১০ জন নিহত

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো ছয়জন। খবর এএফপি’র।

 

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পিংডিংশানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সিসিটিভি জানায়, কয়লা খনিটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, বিস্ফোরণের সময় খনিতে ৪২৫ জন কাজ করছিল।

সিনহুয়ার খবরে আরো বলা হয়, খনির দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

সাম্প্রতিক দশকগুলোতে চীনের খনির নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে দেশটি খনি ব্যবস্থাপনা এবং বড় দুর্ঘটনাগুলো মিডিয়ায় কভারেজ পেলেও এক সময় এসবের অনেকগুলো উপেক্ষিত ছিল।

তারপরও দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে চীনের এ শিল্পে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে চীনে ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন প্রাণ হারিয়েছে।

গত মাসে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে এক খনি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়। একই প্রদেশে গত নভেম্বরে আরেকটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারায়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত