আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে

যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে শুক্রবার শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। ফলে মিশিগান এবং উইসকনসিন অঙ্গরাজ্যের আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাতিল ও বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

যুক্তরাষ্ট্রের পাওয়ার আউটেজেস ডট ইউএস এর তথ্য মতে, এদিন মিশিগান অঙ্গরাজ্যের ১ লাখ ৩৭ হাজার ৭৭৭টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর উইসকনসিনে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন গ্রাহক। ঝোড়ো বাতাস ও ভারী তুষারপাতের কারণে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৬০০ টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। মধ্য আটলান্টিকে সৃষ্ট ঝড়টির তাণ্ডবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ঝড়টির তাণ্ডবে নিউ হ্যাম্পশায়ার ওহাইয়োতে প্লাবিত হয় একাধিক শহর।

আশঙ্কা করা হচ্ছে, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, বোস্টনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও আঘাত হানবে ঝড়টি। মিনেসোটা ও এর আশপাশের অঙ্গরাজ্যে এরই মধ্যে আঘাত হেনেছে এই তুষারঝড়।

বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নর্থ ও সাউথ ডাকোটা ও কলোরাডো অঙ্গরাজ্যের শতাধিক স্কুল। ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মিনিয়াপোলিসসহ কয়েকটি শহরে সর্বোচ্চ ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে।

ঝড়টি ২০২১ সালের ফেব্রুয়ারিতে আঘাত হানা ঝড়ের মতো প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তখন টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের প্রধান অঙ্গরাজ্যগুলোতে টানা কয়েক দিনের জন্য লাখ লাখ মানুষ বিদুৎ-বিচ্ছিন্ন, তাপ ও পানির অভাবে ছিলেন।

এরপর, ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এলিয়ট নামের একটি শীতকালীন ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়েছিল অঞ্চলটির বিদ্যুৎ ও জ্বালানি শিল্প। সেখানে বেশকিছু দিন বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ছিলেন বাসিন্দারা। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহে আঘাত হানা ঝড়টি শীতকালীন ঝড় এলিয়টের থেকেও বেশি প্রভাব ফেলবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত