আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইউক্রেন মার্কিন নিয়ন্ত্রণে

ইউক্রেন মার্কিন নিয়ন্ত্রণে

স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শনিবার বলেছেন, প্রতিবেশী ইউক্রেন সার্বভৌম রাষ্ট্র নয়। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তার বিরুদ্ধে ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধী পপুলিস্ট রাজনীতিবিদ ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতাও পুনর্ব্যক্ত করেছেন। খবর এএফপির।

 

ফিকো পাবলিক ব্রডকাস্টার আরটিভিএসকে বলেন, ইউক্রেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ নয়। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ প্রভাব ও নিয়ন্ত্রণের অধীনে। স্লোভাকিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উভয়েরই সদস্য।

‘আমি তাকে বলবো আমি ন্যাটোতে ইউক্রেনের সদস্য হওয়ার বিপক্ষে এবং আমি এতে ভেটো দেবো। এটি শুধু তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি হবে, অন্য কিছু নয়’

বুধবার স্লোভাকিয়ার সীমান্তে পশ্চিম ইউক্রেনের উজহোরোড নগরীতে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ফিকোর। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তাকে বলবো আমি ন্যাটোতে ইউক্রেনের সদস্য হওয়ার বিপক্ষে এবং আমি এতে ভেটো দেবো। এটি শুধু তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি হবে, অন্য কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘দেশটি স্লোভাক সেনাবাহিনী ও রাষ্ট্রীয় সরবরাহের ক্ষেত্রে যেন কোনো অস্ত্র না পায় সেটা আমি নিশ্চিত করবো।

২০২৩ সালে প্রকাশিত ব্রাতিস্লাভাভিত্তিক গ্লোবসেক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে স্লোভাকিয়া হল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যতম রুশপন্থী দেশ। ইউক্রেনের বিরুদ্ধে ফিকোর সমালোচনা সত্ত্বেও, শুধু হাঙ্গেরিই কিয়েভকে ৫০ বিলিয়ন ইউরো সহায়তা দিতে ভেটো দিয়েছে। তবে ইইউয়ের অন্যান্য সদস্যরা গত ডিসেম্বরে এই সহায়তা দেওয়ার পক্ষে ভোট দেয়।

 বাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত