আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

রাম মন্দির নির্মাণের শতবর্ষের আকাঙ্ক্ষা পূর্ণ: ভারতের রাষ্ট্রপতি

রাম মন্দির নির্মাণের শতবর্ষের আকাঙ্ক্ষা পূর্ণ: ভারতের রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শতবর্ষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন। বুধবার (৩১ জানুয়ারি) নতুন সংসদ ভবনে যৌথ সভায় গত ১০ বছরে মোদী সরকারের কাজের প্রশংসা করেছেন তিনি। এরমধ্যে বেশ কয়েকটি দীর্ঘ-অমীমাংসিত প্রকল্প সম্পূর্ণ করা হয়েছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

মুর্মু বলেন, একটি দেশ তখনই দ্রুত গতিতে অগ্রগতি করতে পারে যখন এটি আগের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ভবিষ্যত নির্মাণে সর্বাধিক শক্তি প্রয়োগ করতে পারে।

মুর্মু বলেন, 'গত দশ বছরে দেশ এমন প্রকল্পের সমাপ্তি দেখেছে যার জন্য মানুষ কয়েক দশক ধরে অপেক্ষা করেছিল। বহু শতাব্দী ধরে রামমন্দির নির্মাণের আকাঙ্ক্ষা ছিল এবং আজ তা বাস্তবে পরিণত হয়েছে।'

লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি সংসদ ভবনে 'সেঙ্গোল' (রাজদণ্ড) নিয়ে প্রবেশ করেন। জম্মু ও কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ অপসারণ নিয়ে আশঙ্কা ছিল উল্লেখ করে তিনি বলেন সেগুলো এখন ইতিহাস হয়ে গেছে।

তিনি আরও বলেন, ভারত আগে ভঙ্গুর পাঁচ অর্থনীতির দেশের মধ্যে ছিল। কিন্তু গত ১০ বছরে সরকারের গৃহীত বেশ কয়েকটি পদক্ষেপের কারণে দেশ এখন সঠিক পথে এবং সঠিক গতিতে চলছে। প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। আগে দেশে মূল্যস্ফীতির হার দুই অঙ্কে ছিল যা এখন ৪ শতাংশের মধ্যে রয়েছে।

প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও নীতিন গড়করি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গ ও কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী অধিবেশনের সামনের সারিতে উপবিষ্ট ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত