আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

আমেরিকার যে শহরে বসবাসকারী শতভাগ মুসলিম

আমেরিকার যে শহরে বসবাসকারী শতভাগ মুসলিম

আমেরিকার সাউথ ক্যারোলিনা (South Carolina) রাজ্যের ইয়র্ক (York) সিটির এক ছোট্ট শহরের নাম ইসলামভিল (Islamville)। শহরটিতে মাত্র ৩০০ লোকের বাস। কিন্তু ওই শহরটির শতভাগ বাসিন্দাই ইসলাম ধর্মাবলম্বী।
শহরটি যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোর মতো চাকচিক্যময় নয়। কোনো দোকান নেই, ব্যবসায়-বাণিজ্য নেই। এমনকি কোনো মহাসড়কও নেই শহরটিতে। সেখানে কোনো রোড সাইন নেই যা দ্বারা কেউ বুঝতে পারবে শহরটিতে সে পৌঁছে গিয়েছে।

শুধু একটি সবুজ লোহার গেট রয়েছে যেখানে লেখা- বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। গেটের পরেই একটি রাস্তা পাশের বনের ভিতর দিয়ে শহরের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। রাস্তাটির উপরে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এ শহরের ঘরগুলো কাঠ দ্বারা নির্মিত।

শহরের বাড়িগুলোর সামনে বাচ্চাদের খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। লম্বা লম্বা পাতাবিহীন গাছের ফাঁক-ফোকর দিয়ে পায়ে চলার পথ দেখা যায়। এ শহরের সব বাসিন্দা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান।

১৯৮৩ সালে এই শহরটির গোড়াপত্তন করেন আফ্রিকান মুসলিমরা। শুরুতে ২০টি পরিবার এখানে বসবাস করা শুরু করেন। আফ্রিকান ধর্মীয় নেতা শায়খ মোবারক আল গনির পরামর্শে তারা এখানে থাকতে শুরু করেন।

ইসলামভিলে বর্তমানে ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আঙ্কেল মুসা (Uncle Musa)। তিনি নামাজের ইমামতি ও বাচ্চাদের আরবি শেখানো থেকে শুরু করে সব ধর্মীয় কাজের নেতৃত্ব প্রদান করেন।

ইসলামভিলের মেয়র হিসেবে রয়েছেন তরুণ সাঈদ শাকির (Saeed Shakir)। তিনি অবশ্য পার্শ্ববর্তী শহরের অন্য একটি চাকরি করেন। মেয়রের দায়িত্ব পালন করেন অবসর সময়ে।

শান্ত, নিরুপদ্রব এই মুসলিম শহরে রয়েছে একটি নামাজ ঘরও। এখানকার বাসিন্দারা মিলেমিশে জীবন-যাপন করেন। কঠোর ধর্মীয় অনুশাসনের মাঝে বড় হয় এখানকার ছেলেমেয়েরা।

মার্কিন রাজনীতিতে এখানকার বাসিন্দাদের খুব গুরুত্ব দেওয়া হয়। অনেকেই খোঁজার চেষ্টা করেন পুরো আমেরিকার মুসলমানদের মনোভাব ইসলামভিলের বাসিন্দাদের মাঝে। এ এক কাকতালীয় ব্যাপার। মনে করা হয়, ইসলামভিলের বাসিন্দাদের মাঝে একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। তাই অাফ্রিকান-মার্কিন মুসলমানরা তাদের খুব মান্য করে চলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত