আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

মাতৃভাষা দিবসে বেনাপোলে দুই বাংলার মিলনমেলা

মাতৃভাষা দিবসে বেনাপোলে দুই বাংলার মিলনমেলা

ভাষা সংস্কৃতির ধারক, কৃষ্টির ধারক। কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখতে ভাষার চেয়ে শক্তিশালী মাধ্যম নেই। আর মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলনে যারা এগিয়ে তাদের টানে ছুটে এসেছেন ওপার বাংলার মানুষ। প্রতি বছরের মতো এবারও দুই বাংলা যৌভভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

রোববার বেনাপোল ও পেট্রাপোলে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ‘দুই বাংলার মিলনমেলা মঞ্চ’ নাম দিয়ে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এবং ওপারে পেট্রাপোল চেকপোস্ট এলাকার নোম্যান্সল্যান্ডের রফতানি মাঠে নির্মিত হয় মঞ্চ।

উভয় দেশের অতিথিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই মঞ্চে অহংকারের ভাষা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন। আর এসব আয়োজনে অংশ নিতে উপস্থিত হন হাজারো বাংলা ভাষার মানুষ। যা বাংলা ভাষাভাষীদের মিলনমেলায় পরিণত হয়।

রোববার সকালে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল একুশের অনুষ্ঠানে যোগ দিতে বেনাপোলে আসেন। প্রতিনিধি দলে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস, বনগাঁ লোকসভার সাংসদ মমতা ঠাঁকুর প্রমুখ।

সেখানে তাদের বরণ করে নেন বেনাপোল পৌরসভার মেয়র কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফুল আলম লিটন। সকাল ১০ টার দিকে বাংলাদেশ অংশের শহীদ মিনারে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের সঙ্গে ভারতের অতিথিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় আলোচনা সভা।

এতে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, আসিফ-উদ-দ্দৌল্লা সরদার অলোক প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, কবি-সাহিত্যিকেরা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর, সৈয়দ আবদুল হাদী ও নাট্য ব্যক্তিত্ব পিযুষ বন্দোপাধ্যায়।

বেনাপোলের অনুষ্ঠান শেষে একুশ উৎসব উপলক্ষে দুপুর ১২টায় ভারতীয় অতিথিরা বাংলাদেশি অতিথিদের সঙ্গে নিয়ে নিজেদের দেশে ফিরে যান। সেখানে নির্মিত শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে আলোচনা সভায় অংশ নেন।

এদিকে, দুই বাংলার মিলনমেলা উপলক্ষে দুই দেশের রাজনৈতিক নেতাদের ছবিসহ ব্যানার আর বাহারি সাজে সাজানো হয়েছিল বেনাপোল ও পেট্রাপোল এলাকা।

শেয়ার করুন

পাঠকের মতামত