আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অনিয়ম ও কারচুপির যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আইনি ব্যবস্থার মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানি কর্তৃপক্ষকে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ খবর জানিয়েছে।

 

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণায় দীর্ঘ বিলম্ব হয়েছে। এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহের জন্ম দিয়েছে। এ নিয়ে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামায়াত-ই-ইসলামি (জেআই), এবং জামিয়াত উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ)-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

তবে ইতোমধ্যেই জোট সরকার গঠনের জন্য আলোচনা শুরু করেছে পিপিপি, পিএমএল-এন এবং এমকিউএম-পি সহ অন্যান্য দলগুলো। কেননা, নির্বাচনে কোনও দলই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এবারের নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক আসন জিতেছে। এরপরই রয়েছে পিএমএল-এন এবং পিপিপি। দল দুটি জোট সরকার গঠনে উঠেপড়ে লেগেছে।

ম্যাথু মিলার বলেন, ‘আমরা মনে করি পাকিস্তানে আইনি ব্যবস্থা নিজেই কার্যকর হবে। আর এটিই প্রথম কাজ হওয়া উচিত। প্রথম পদক্ষেপ হিসেবে এটিই সঠিক হবে আর তাদের এটিই করা উচিত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত