আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের কার বেতন কত!

শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের কার বেতন কত!

আমরা কি জানি বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা কে কত বেতন পান?

এক কথায় বলতে গেলে বিশ্বটা চালান যারা, যাদের জন্য বিশ্বের চেহারাটা পাল্টে যেতে পারে যেকোনো সময়, আসুন জেনে নেই তাদের মাসোহারা কত:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ায় অর্থনৈতিক মন্দা চলছে। এ কারণে গত বছর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বেতন ১০ শতাংশ কমিয়েছেন। বর্তমানে তার বেতন বার্ষিক ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার (১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা)। মাসিক বেতন ৯ লাখ ৬ হাজার টাকা। উন্নত অর্থনীতির দেশের সরকার প্রধানদের মধ্যে বেতনের অঙ্কে তার অবস্থান অষ্টম। ২০১২ সালের ৭ মে থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা
বারাক ওবামাই এগিয়ে আছেন বেতনে। ২০০১ সালে জর্জ ডাব্লিউ বুশের আমলেই মার্কিন প্রেসিডেন্টের বেতন দ্বিগুণ হয়েছে। আর ওবামা অতিরিক্ত করমুক্ত ৫০ হাজার মার্কিন ডলার পান ব্যয় হিসেবে। এক বছরের বেতন হিসেবে তিনি পান ৪ লাখ মার্কিন ডলার (৩ কোটি ২০ লাখ টাকা)। অর্থাৎ মাসে পান ২৬ লাখ ৬৬ হাজার টাকা। ২০০৯ সালের ২০ জানুয়ারি থেকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে
জাপানের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন ২০১২ সালের ২৬ ডিসেম্বর থেকে। তার বার্ষিক বেতন দুই লাখ দুই হাজার ৭০০ মার্কিন ডলার বা এক কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকা। মাসিক বেতন ১৩ লাখ ৫১ হাজার টাকা।

কানাডার প্রধানমন্ত্রী স্টেফেন হারপার
বেতন পাওয়ার দিক থেকে দ্বিতীয় কানাডার প্রধানমন্ত্রী স্টেফেন হারপার। তার বার্ষিক বেতন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (২ কোটি আট লাখ টাকা)। মাসিক বেতন ১৭ লাখ ৩৩ হাজার টাকা। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল
ম্যারকেল ২০০৫ সালের ২২ নভেম্বর থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি মাস থেকে জার্মানির চ্যান্সেলর ও মন্ত্রীদের বেতন ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ হিসেবে বর্তমানে তার বার্ষিক বেতন ২ লাখ ৩৪ হাজার ৪০০ মার্কিন ডলার (১ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা)। মাসিক বেতন ১৫ লাখ ৬২ হাজার টাকা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন
২০১০ সালের ১১ মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বার্ষিক বেতন পান ২ লাখ ১৪ হাজার ৮০০ মার্কিন ডলার ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। তার মাসিক বেতন ১৪ লাখ ৩২ হাজার টাকা, যার মধ্যে ৬ লাখ ৪৮ হাজার টাকা পার্লামেন্টের সদস্য হিসেবে পাওয়া ভাতা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
বৃহত্তম অর্থনীতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চলতি বছর ৬০ শতাংশ বাড়ার পরও তার বার্ষিক বেতন দাঁড়িয়েছে ২২ হাজার মার্কিন ডলার (১৭ লাখ ৬০ হাজার টাকা)। মাসিক বেতন ১ লাখ ৪৬ হাজার টাকা। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেন ২০১২ সালের ১৫ নভেম্বর।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা
প্রেসিডেন্ট জ্যাকব জুমার বার্ষিক বেতন ২ লাখ ২৩ হাজার ৫০০ মার্কিন ডলার (১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা)। মাসিক বেতন ১৪ লাখ ৯০ হাজার টাকা। ২০০৯ সালের ৯ মে থেকে দেশটির প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ
২০১২ সালের ১৫ মে দায়িত্ব নেওয়ার পর দেশটির আগের প্রেসিডেন্ট থেকে ৩০ শতাংশ কম তার বেতন ধার্য করেন। তিনি পান ১ বছরে ১ লাখ ৯৪ হাজার ৩০০ মার্কিন ডলার (১ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা)। মাসিক বেতন ১২ লাখ ৯৫ হাজার টাকা। তবে আগের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি নিতেন বার্ষিক ২ লাখ ৫৫ হাজার ৬০০ মার্কিন ডলার, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ
দিলমা রুসেফ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১১ সালের ১ জানুয়ারি থেকে। তার বার্ষিক বেতন ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বেতন পাওয়ার দিক থেকে তার অবস্থান দশম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ডানপন্থি দল বিজেপির টিকিটে হয়েছেন ভারতের ১৫তম প্রধানমন্ত্রী। ২০১৪ সালের ২৬ মে থেকে এ দায়িত্ব পালন করছেন তিনি। শিগগিরই তার বেতন ৩০ শতাংশ বাড়বে। এ হিসেবে বার্ষিক পাবেন ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার (২৪ লাখ ২৪ হাজার টাকা)। মাসিক বেতন ২ লাখ দুই হাজার টাকা।

শেয়ার করুন

পাঠকের মতামত