আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

আফগানিস্তানে তিন দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু

আফগানিস্তানে তিন দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু

আফগানিস্তানে টানা তিন দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।


প্রাথমিক তথ্যে জানা গেছে, বন্যায় ৩৩ জনের মৃত্যু এবং ২৭ জন আহত হয়েছেন।


রোববার বিভাগের মুখপাত্র জনান সায়েক বলেন, শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে। এর ফলে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে।

বন্যায় প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ছাদ ধসে। এছাড়া ২০০টি গবাদি পশু মারা গেছে। প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তা ধ্বংস হয়েছে এবং প্রায় ৮০০ হেক্টর (১,৯৭৫ একর) কৃষি জমি বন্যায় ভেসে গেছে। 

দেশের ৩৪ প্রদেশের মধ্যে ২০টিতে প্রবল বৃষ্টিতে আঘাত হেনেছে। এর মধ্যে পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। 

আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত