আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের হিসেব কিছুটা পাল্টে গেছে

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের হিসেব কিছুটা পাল্টে গেছে

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের হিসেব কিছুটা পাল্টে গেছে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এখন আলোচনার শীর্ষে। রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হেসে খেলে নির্বাচনে পার পেয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তাঁর সমর্থকরা। তা এখন অনেকটাই থমকে দাঁড়িয়েছে। যদিও এখনই নির্বাচন হলে ট্রাম্প জন্মতে এগিয়ে আছেন, এমন চিত্র দেখা যাচ্ছে। তবে কমলা হ্যারিসের প্রার্থীতার মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে আটকে দেয়ার জন্য আপাতত নিজেদের বিভেদ ভুলে থাকতে চাচ্ছে ডেমোক্র্যাট দল। ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস আমেরিকার কৃষ্ণাঙ্গদের কোন প্রকাশ্য সমর্থন পাননি। আমেরিকার ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবেও গত তিন বছরের বেশী সময়ে কমলা হ্যারিসকে নিয়ে কোন উচ্ছ্বাস দেখা যায়নি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আটকে দেয়ার জন্যই এখন নতুন করে উচ্ছ্বাস দেখা যাচ্ছে ডেমোক্র্যাট শিবিরে। কৃষ্ণাঙ্গ এবং যুব তরুণদের মধ্যে এ উচ্ছ্বাস ট্রাম্প শিবিরকে উদ্বিগ্ন করে তোলার জন্য যথেষ্ট। কমলা হ্যারিসের ভারতীয় এবং কৃষ্ণাঙ্গ মিশ্রণের পরিচয়টি সামনে নিয়ে আসছেন তাঁর সমর্থকরা। বহুজাতিক মশ্রণের দেশ আমেরিকায় এ নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনার সঙ্গত কারণও রয়েছে। শ্বেতাঙ্গ এবং রক্ষণশীল আমেরিকানদের মধ্যে এমন উৎকণ্ঠা টের পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তৃতা ও আচরণে।  কমলা হ্যারিসের বর্ণপরিচয় নিয়ে প্রশ্ন তুলে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এই রিপাবলিকান প্রার্থীর উত্তেজনামূলক মন্তব্য ও আচরণের দীর্ঘদিনের ইতিহাস সম্পর্কে যাঁরা অবগত আছেন, তাঁরা ট্রাম্পের এ আক্রমণে নতুন কিছু দেখছেন না।
অতীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মপরিচয় নিয়েও প্রশ্ন তুলে ডোনাল্ড ট্রাম্প তাঁর রাজনৈতিক জীবনে বিতর্কের ঝড় তুলেছেন। ওবামার বাবা ছিলেন একজন কেনীয়। অথচ ট্রাম্প মিথ্যা দাবি করেছিলেন, ওবামার জন্ম বিদেশে। ট্রাম্প বর্ণবাদী মন্তব্য করে সর্বশেষ ঝড় তোলেন গত বুধবার। সেদিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলনে ‘রাজনৈতিকভাবে সুবিধা পেতে কমলা নিজেকে হঠাৎ কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিচ্ছেন’ উল্লেখ করে আক্রমণাত্মক বক্তব্য দেন ট্রাম্প। তাঁর দাবি, কমলা আগে তাঁর কৃষ্ণাঙ্গ পরিচয় সামনে আনতেন না।  হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তাঁর প্রতি জনসমর্থন বাড়লেও কমলা ডেমোক্র্যেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হওয়ার পর নিজের নির্বাচনী প্রচার ক্রমেই বিশৃঙ্খলার মুখে পড়তে দেখছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩ কোটি ৪০ লাখ মানুষের মতো কমলা হ্যারিসও একজন মিশ্র বর্ণের মানুষ। নির্বাচনী প্রচারে তিনি তাঁর কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় পরিচয় তুলে ধরছেন। বিশ্লেষকেরা বলেন, ৭৮ বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী কমলার সমর্থক কৃষ্ণাঙ্গ ভোটারদের নিজ দলে টানতে মরিয়া হয়ে উঠেছেন। ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর কমলা নির্বাচনী লড়াইয়ে আসেন। এরপর থেকেই ট্রাম্পের জনসমর্থন কমে আসছে। কিন্তু সম্মেলনে কমলাকে নিয়ে ট্রাম্প যেভাবে বর্ণবাদী বক্তব্য দিলেন, তা তাঁকে নিয়ে বিতর্কই উসকে দিয়েছে। এ বক্তব্য কৃষ্ণাঙ্গ নারী সাংবাদিকদের নিয়ে অতীতে তাঁর করা অসম্মানজনক মন্তব্যকেও সামনে নিয়ে এসেছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একসময়ের সহযোগী ও খ্যাতনামা কৌশলবিদ স্কট জেনিংস ইঙ্গিত দেন, ‘এ কেলেঙ্কারি থেকে ট্রাম্পের বেরিয়ে আসা উচিৎ। কিন্তু কোনো না কোনো অসৎ উদ্দেশ্যে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনদের সঙ্গে কমলার আনন্দ উদ্‌যাপনের ছবি শেয়ার করে সাবেক প্রেসিডেন্ট কেলেঙ্কারিকে দ্বিগুণ করছেন।’ জুলাইয়ে এক হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তাঁর প্রতি জনসমর্থন বাড়লেও কমলা ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হওয়ার পর নিজের নির্বাচনী প্রচার ক্রমেই বিশৃঙ্খলার মুখে পড়তে দেখছেন ট্রাম্প। টেক্সাস ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির রাজনীতি–বিষয়ক অধ্যাপক কিথ গ্যাডি বলেন, ট্রাম্পকে হত্যার চেষ্টা নিয়ে এখন আর কেউ কথা বলছেন না। তাই বর্ণবাদ ইস্যুকে সামনে এনে সাম্প্রতিকতম মন্তব্য করে নিজের প্রতি ভোটারদের মনোযোগ ফিরিয়ে আনা তাঁর জন্য অনুপ্রেরণা হতে পারে। অধ্যাপক কিথ বলেন, ‘(সম্মেলনে) নারী কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সঙ্গে তর্কের লড়াইয়ে নেমে ট্রাম্প মূলত তাঁর প্রতিদ্বন্দ্বীর (কমলা) সঙ্গে প্রক্সি লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।’  বুধবার সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কমলা হ্যারিস সব সময় ছিলেন ভারতীয়। তিনি শুধু ভারতীয় ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরেছেন। কয়েক বছর আগে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিতে শুরু করার আগপর্যন্ত আমি জানতাম না যে তিনি কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হয়ে গেছেন ও এ পরিচয়ে পরিচিত হতে চান।’ ট্রাম্প যখন কথাগুলো বলছিলেন, তখন সম্মেলনে উপস্থিত এক হাজার দর্শকের উল্লেখযোগ্য অংশ ব্যঙ্গাত্মক ভঙ্গিমা করছিলেন। এ সময় ট্রাম্প আরও বলেন, ‘আমি আসলে জানি না, তিনি (কমলা হ্যারিস) কি ভারতীয়, নাকি কৃষ্ণাঙ্গ? তবে আপনারা জানেন, আমি দুই পরিচয়কেই শ্রদ্ধা করি। কিন্তু নিশ্চিতভাবে তিনি সেটি করেন না। কারণ, তিনি শুরু থেকেই ভারতীয় ছিলেন। হঠাৎ করেই তিনি সুর পাল্টে একজন কৃষ্ণাঙ্গ মানুষে পরিণত হলেন।’ যদিও ট্রাম্পের কথাটি সত্য নয়। পারিবারিক পরিচয়ের জায়গা থেকে কমলা হ্যারিস ভারতীয় ও জ্যামাইকান ঐতিহ্য বহন করেন। লম্বা সময় ধরেই তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ ও এশীয় বলে পরিচয় দিয়ে আসছেন। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত