আপডেট :

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

ইংলিশ চ্যানেলে নৌকাডুবে অন্তত ১২ জন অভিবাসী প্রাণ গেলো

ইংলিশ চ্যানেলে নৌকাডুবে অন্তত ১২ জন অভিবাসী প্রাণ গেলো

যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে অন্তত ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। খবর রয়টার্সের।


প্রতি বছর হাজার হাজার মানুষ সামুদ্রিক পথ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন। কেউ কেউ সফল হন। তবে অনেকেই মুখোমুখি হন ভয়াবহ বিপদের।


আজকের দুর্ঘটনায় অন্তত ৫২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনা করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনের ঘোষণা দিয়েছেন।

ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার সবসময়ই সচেষ্ট থাকলেও এই ঝুঁকিপূর্ণ যাত্রা থামানো যাচ্ছে না। শুধুমাত্র গত এক সপ্তাহেই দুই হাজার মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন।


ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ যেখানে ঢেউ অত্যন্ত শক্তিশালী। এ ধরনের পথ ছোট নৌকায় পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক।

গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দিয়েছিলেন, অভিবাসী পরিবহনের সঙ্গে জড়িত গ্যাংগুলোকে প্রতিরোধে তারা যৌথভাবে কাজ করবেন। কিন্তু তাদের এ প্রচেষ্টা খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত