আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। শ্রমিক অধিকার আদায়ে সারা বিশ্বে পালন করা হচ্ছে দিনটি। নানা কর্মসূচিতে শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি জানাচ্ছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনও।

পহেলা মে, ১৮৮৬। দৈনিক আট ঘণ্টা কাজ করার দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে জড়ো হন হাজারো শ্রমিক। মোতায়েন হয় পুলিশ। কিন্তু হঠাৎ করেই হয় বোমা বিস্ফোরণ। পাল্টে যায় পরিস্থিতি, গুলি চালায় পুলিশ। নিহত হয় অন্তত ১০ শ্রমিক।

১৮৮৯ সাল। ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে, দিনটিকে আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস হিসেবে পালন করার প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। এরপর ১৮৯১-এ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এ প্রস্তাব।

১৯০৪ সালে আমস্টারডামে সমাজতন্ত্রীদের সম্মেলন। সেখান থেকেই আসে কর্মঘণ্টা আট করার দাবি আদায়ে বিশ্বজুড়ে পহেলা মে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের আহ্বান।

সেই থেকে প্রতিবছর বিশ্বের প্রায় ৮০টি দেশে পালন করা হচ্ছে শ্রমিকদের আধিকার আদায়ের এই দিন- মহান মে দিবস।

শেয়ার করুন

পাঠকের মতামত