আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বাংলাদেশের কথাও উল্লেখ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বাংলাদেশের কথাও উল্লেখ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। 


নিজ দেশ ছাড়াও মুখোমুখি হওয়া দক্ষিণ এশিয়ার চ্যালেঞ্জসমূহ নিয়ে কথা বলেছেন ৭৫ বছর বয়সী বিক্রমাসিংহে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমান সময়টি এই অঞ্চলের জন্য কঠিন। মালদ্বীপ অর্থনৈতিক সংকটের মধ্যে যাচ্ছে এবং দেশটির সাহায্য দরকার বলে উল্লেখ করেছেন তিনি। 


সাক্ষাৎকারে বাংলাদেশের কথাও উল্লেখ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বাংলাদেশও রাজনৈতিক সংকটের মধ্যে এবং আমাদের (প্রতিবেশী হিসেবে) নিশ্চিত করা উচিত যে যত তাড়াতাড়ি সম্ভব স্থিতিশীলতা ফিরে আসবে। 

বাংলাদেশ ইস্যু ভারতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলে সাক্ষাৎকারে বলেন রনিল বিক্রমাসিংহে। বাংলাদেশে শ্রীলঙ্কার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে বলে জানান রনিল। তিনি বলেন, বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে দেখে শ্রীলঙ্কা। 


রনিল বিক্রমাসিংহে বলেন, আমি উদ্বিগ্ন যে বাংলাদেশের সংকট স্বল্প থেকে মাঝারি সময়ের মধ্যে সমাধান না হলে, এটি ভারতের উপর প্রভাব ফেলতে পারে।  

২০২২ সালে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকট ও তুমুল বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে যান। সেইসময় দেশটির হাল ধরেন রনিল বিক্রমাসিংহে। 

এ নিয়ে নির্বাচনী প্রচারণায় রনিল বিক্রমাসিংহে বলেছেন, সেই দিনের কথা চিন্তা করুন, যখন আমরা সব আশা হারিয়ে ফেলেছিলাম। আমাদের ছিল না খাদ্য, গ্যাস, ওষুধ কিংবা কোনো আশা।

তিনি দেশের অর্থনীতি স্থিতিশীল করা এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট থেকে শ্রীলঙ্কাকে বের করে আনার কৃতিত্ব দাবি করছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত