আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীদের গুলিতে ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। এসময় সেনাবাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় পাঁচ হামলাকারী। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, সেনা চৌকিতে তাণ্ডব চালাতে চেয়েছিল সন্ত্রাসীরা। কিন্তু তাদের সেই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন সেনারা।

বিবৃতিতে বলা হয়েছে, সেনারা সাহসিকতার সঙ্গে লড়াই করে অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন। বন্দুকযুদ্ধে ছয় নিরাপত্তাকর্মী এবং পাঁচ হামলাকারী নিহত হয়েছেন।

সেনাদের ওপর এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দু’দিনের ব্যবধানে এ ধরনের দ্বিতীয় হামলা এটি।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বেশ কিছুদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। পাশাপাশি, দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।

এদিন উত্তর ওয়াজিরিস্তানে একটি পৃথক ঘটনায় পাকিস্তানি সেনা সদস্যদের গুলিতে সাত সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। তারা আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এসময় অনুপ্রবেশকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

ইসলামাবাদের দাবি, টিটিপি আফগানিস্তানকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং দেশটিতে ক্ষমতাসীন তালেবান প্রশাসন সীমান্তের কাছাকাছি এলাকায় গোষ্ঠীটিকে নিরাপদে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত