আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জাপানে বন্যা ও ভূমিধস: ১ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৭

জাপানে বন্যা ও ভূমিধস: ১ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৭

ছবি: এলএবাংলাটাইমস

জাপানের মধ্যাঞ্চলে ইশিকাওয়া প্রিফেকচারে অতি ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৭ জন। গতকাল স্থানীয় সময় শনিবার দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ওই প্রিফেকচারে অন্তত ১২টি নদীর পানি দুকূল ছাপিয়ে প্লাবিত হয়েছে। এদিকে চারটি শহরের ৪০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল সকালে ওয়াজিমা শহরে ১২০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যে সময় ওই অঞ্চলের বৃষ্টিপাতের রেকর্ড রাখা শুরু হয়, তখন থেকে এমন বৃষ্টি আর কখনো হয়নি।

জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দুজন নদীর প্রবল স্রোতে ভেসে গেছেন। আর চারজন নিখোঁজ রয়েছেন ভাঙা সড়ক মেরামত করতে গিয়ে। সেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে।

আবহা্ওয়া সংস্থার আবহাওয়াবিদ সুগিমোতো সাতোশি সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে আগে কখনো এমন বৃষ্টি হয়নি। বাসিন্দাদের আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ, তাঁদের জীবন ঝুঁকির মুখে। এনএইচকের খবরের ফুটেজে দেখা যায়, ওয়াজিমার সব রাস্তা পানিতে তলিয়ে গেছে।

সরকারি কর্মকর্তা কওজি ইয়ামামোতো এএফপিকে বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত ওয়াজিমা শহরের একটি সড়ক মেরামতের কাজ করছিলেন ৬০ জন। কিন্তু গতকাল সকালে সেখানে ভূমিধসের ঘটনা ঘটে। এর পর থেকে চারজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে ভূমিধসের কারণে সড়ক বন্ধ হয়ে পড়ায় সেখানে উদ্ধারকর্মীরাও যেতে পারছেন না।

এএফপির খবরে বলা হয়, প্রায় ছয় হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে। এ ছাড়া অসংখ্য পরিবার পানিসংকটে ভুগছে।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত