আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

মার্কিন কংগ্রেসে বর্তমানে পাঁচজন ভারতীয় অ্যামেরিকান আছেন

মার্কিন কংগ্রেসে বর্তমানে পাঁচজন ভারতীয় অ্যামেরিকান আছেন

মার্কিন কংগ্রেসে বর্তমানে পাঁচজন ভারতীয় অ্যামেরিকান আছেন। আর রাজ্য পর্যায়ে আছেন প্রায় ৪০ জন। এশিয় অ্যামেরিকান যে-কোনো গোষ্ঠীর মধ্যে ভারতীয় অ্যামেরিকানদের ভোট দেওয়ার হার সবচেয়ে বেশি।  


এশিয় অ্যামেরিকানদের রাজনৈতিক আচরণ নিয়ে গবেষণা করা সংস্থা এএপিআই ডাটার কার্তিক রামকৃষ্ণান ডিডাব্লিউকে এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, কমলা হ্যারিস যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন তা থেকে বোঝা যায়, ভারতীয় অ্যামেরিকানরা মার্কিন রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠছেন। 


রামকৃষ্ণান বলেন, ভারতীয় অ্যামেরিকানরা অন্যদের তুলনায় একটু বেশি শিক্ষিত ও সম্পদশালী হওয়ায় তাদের মধ্যে কেউ রাজনীতি করতে চাইলে তাদের জন্য তহবিল সংগ্রহ ও অন্যান্য সুযোগ পাওয়া সহজ হয়।  

ভারতীয় অ্যামেরিকানদের কেউ কেউ এখন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি। তারা তাদের বন্ধুদের কাছ থেকে, তাদের সামাজিক নেটওয়ার্কের কাছ থেকে রাজনৈতিক অনুদান পাচ্ছেন, বলেন রামকৃষ্ণান। 


জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় রাজনীতির অধ্যাপক ইরফান নুরুদ্দিন ডিডাব্লিউকে বলেন, ভারতীয় অ্যামেরিকানদের অধিকাংশই ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দেন বলে গবেষণায় দেখা গেছে। 

তবে রিপাবলিকানদের মধ্যে এমন আলোচনা আছে যে, ভারতীয় অ্যামেরিকানরা নীতি নয়, নামের কারণে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে থাকেন। মিশিগানের একজন রিপাবলিকান ন্যাশনাল কমিটিওমেন হিমা কোলানাজিরেড্ডি (ভারতে জন্মগ্রহণ করেছেন) বলেন, তারা (ভারতীয় অ্যামেরিকান) ডেমোক্র্যাটদের ভোট দেন কারণ ভারতে ডেমোক্রেসি আছে। 

‘তারা যখন এখানে আছেন, দেখেন ডেম্যাক্রেটিক পার্টি, তারা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে ডেমোক্র্যাসিকে মেলান। তারা মনে করেন, বোধ হয় এটাই সেই পার্টি যাদের ভোট দেওয়া উচিত, বলেন কোলানাজিরেড্ডি।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত