আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

জাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬

জাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬

ছবিঃ এলএবাংলাটাইমস

জাপানের ইশিকাওয়া অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।

স্থানীয় ওয়াজিমা ও সুজু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের শুরুতেই শহর দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্থানীয় সময় গত শনিবার শুরু হওয়া মুষলধারে বৃষ্টি আজ সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।

ওয়াজিমা ও সুজু শহরে সাধারণ সময়ে সেপ্টেম্বর মাসে গড়ে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, গতকাল রোববার এক দিনে শহর দুটিতে তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ফলে সেখানকার নদী উপচে পড়েছে। তলিয়ে গেছে সড়কগুলো।

জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের সম্প্রচার করা এক ফুটেজে দেখা গেছে, ভূমিকম্পে ঘরবাড়ি হারানো মানুষের জন্য নির্মিত অস্থায়ী আবাসন বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ওয়াজিমায় ভূমিধসে বিধ্বস্ত একটি সুড়ঙ্গের কাছে দুজনের মরদেহ পাওয়া গেছে। তাঁদের একজন নির্মাণশ্রমিক ছিলেন। মৃত ব্যক্তিদের মধ্যে দুজন প্রবীণ পুরুষ ও একজন প্রবীণ নারীও রয়েছেন।

এএফপি জানিয়েছে, ইশিকাওয়ার চারটি শহর থেকে ৪০ হাজারের বেশি বাসিন্দাকে ইতিমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। নিগাতা ও ইয়ামাগাতা প্রদেশ থেকেও ১৬ হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে প্রায় ৪ হাজার পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত