আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান

পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান


অন্য পক্ষগুলো চাইলে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার (২৩ সেপ্টেম্বর) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে সই করা পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। চুক্তি পুনরুজ্জীবিত করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনাও থমকে গেছে। যদিও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তির অংশ।


আব্বাস আরাকচি বলেন, আমি প্রেসিডেন্টের চেয়ে কিছু দিন বেশি নিউইয়র্কে থাকব। বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও বৈঠক করব। আমরা পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা শুরুর দিকে মনোনিবেশ করব।

যদিও তিনি বলেন, এই আলোচনা পুনরায় শুরু করা আগের চেয়ে আরও জটিল এবং কঠিন করে তুলেছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি।


আরাকচি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলেও জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন নিষেধাজ্ঞা পুনর্নবীকরণের পর থেকে তেহরান ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় বসতে অস্বীকার করেছে এবং প্রধানত ইউরোপীয় বা আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজ করেছে।

ইরানের নেতারা মার্কিন নিষেধাজ্ঞা শিথিল দেখতে চান, যা দেশটির অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু গত ৭ অক্টোবর ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে তেহরানের সমর্থন বাড়ায় পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বলছে, ইরানের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত