আপডেট :

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

স্ত্রী কে ধন্যবাদ জানালেন ট্রাম্প

স্ত্রী কে ধন্যবাদ জানালেন  ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ২৭৭ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৬ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রিপাবলিকান পার্টির প্রধান কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে নির্বাচনে বিজয়ী ভাষণ দিয়েছেন তিনি। সেখানে দেওয়া ভাষণে নির্বাচনী জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করেছেন তিনি।

এ সময় মঞ্চে পাশে দাঁড়ানো স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। ডায়েসে ফিরে মেলানিয়াকে ফার্স্ট লেডি বলে সম্বোধন করে ধন্যবাদ জানান তিনি। 

একইসঙ্গে মেলানিয়া ট্রাম্পের লেখা বইয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশের সবচেয়ে বেশি বিক্রিত বই রয়েছে তার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (মেলানিয়া) দুর্দান্ত কাজ করেছেন। মানুষকে সাহায্য করার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেন তিনি। এ সময় নিজের সন্তানদেরও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেক সন্তানের নাম উল্লেখ করে তারা আমার চমৎকার সন্তান। ট্রাম্পের ভাষণের সময় পাম বিচের জড়ো হওয়া জনতা ‘আমেরিকা’, ‘আমেরিকা’ স্লোগান দেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রত্যেক দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব।’ গত জুলাইয়ে নির্বাচনী প্রচারণার সময় গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমি একটি মাত্র কারণে গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গিয়েছি। জনতাকে তিনি বলেন, ‘তার জীবন একটি কারণে রক্ষা পেয়েছে, সেটি হলো দেশকে রক্ষা করা।’

ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউসে প্রত্যেকের জন্য লড়াই করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রতিশ্রুতি দেওয়া এবং রক্ষা করাই হবে তার সরকার পরিচালনার মূলনীতি বলেও ঘোষণা দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এপি বলছে, নির্বাচনে জয়ের জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টির প্রয়োজন হলেও ডোনাল্ড এখন পর্যন্ত ২৭৭টি ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত