আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চিন্ময় সুবিচার পাবেন, প্রত্যাশা ভারতের

চিন্ময় সুবিচার পাবেন, প্রত্যাশা ভারতের

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের স্বচ্ছ হবে এবং তিনি সুবিচার পাবেন বলে প্রত্যাশা ভারতের।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।


ব্রিফিংয়ে ইসকন থেকে বিতাড়িত চিন্ময় কৃষ্ণ দাসের কারাবাস সম্পর্কে করা এক প্রশ্নের উত্তরে জয়সোয়াল বলেন, ভারত আগেও আইনি অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলেছে। এখনো তাই বলছে। ভারত আশা করে বিচার যথার্থ হবে। স্বচ্ছ হবে। তিনি সুবিচার পাবেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানাবিধ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে তার আলোচনা হবে।


ভারত–বাংলাদেশের ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করবেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন।

মুখপাত্র জানান, এফওসির বৈঠক ‘স্ট্রাকচার্ড’ বা কাঠামোগত। সেখানে দুই দেশের পররাষ্ট্রসচিব পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানান বিষয় নিয়ে কথা বলবেন। ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি। জয়সোয়াল বলেন, এফওসির বৈঠক ছাড়াও আরও অনেকের সঙ্গে পররাষ্ট্রসচিবের আলোচনা হবে। সেই সব বৈঠক চূড়ান্ত করা হচ্ছে।

পররাষ্ট্রসচিব হওয়ার পর বিক্রম মিশ্রির এটাই হতে চলেছে প্রথম বাংলাদেশ সফর। এমন একটা সময়ে তিনি সে দেশে যাচ্ছেন, যখন দুই দেশের সম্পর্ক অন্য খাতে বইছে। রাজনৈতিক পালাবদলের পর সে দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। বাংলাদেশ মনে করে, হিন্দুদের প্রতি অত্যাচারের অভিযোগ অতিরঞ্জিত। ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক দল তা নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত