আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত

এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, রাতে ইউক্রেনের এই ড্রোন হামলায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, ‘গত রাতে ইউক্রেনের মানুষবিহীন মোট ১০৪টি আকাশযান অনুপ্রবেশ করেছিল এবং আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে।’ 

ইউক্রেনের বেশির ভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী কুরস্ক ও ব্রিয়ানস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। অল্প কয়েকটি সমোলেনস্ক, টার, বেলগোরোদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয়।

বেলগ্রোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়াও তাদের দেশে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতে আকাশ হামলার সাইরেন বেজেছে।

প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। যুদ্ধে প্রায় প্রতিদিন দুই দেশ পরস্পরের অঞ্চলে ড্রোন হামলা করছে। যুদ্ধক্ষেত্রের পরিবর্তে বেসামরিক অঞ্চল এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ড্রোন হামলা আটকাতে উভয় দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন রেখেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত