আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সমারিক সহায়তা ও গোয়েন্দা তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউক্রেন

সমারিক সহায়তা ও গোয়েন্দা তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। যার ফলে ওয়াশিংটন পুনরায় কিয়েভকে সমারিক সহায়তা ও গোয়েন্দা তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১১ মার্চ) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশ দুটি।

সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আট ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার কাছে প্রস্তাবটি উত্থাপন করছে। পুরো বিষয়টি এখন মস্কোর হাতে। ’

সাংবাদিকদের জানান, ‘আমাদের আশা, রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব ‘‘ইতিবাচক উত্তর’’ দেবে, যাতে আমরা এর দ্বিতীয় পর্যায়ে যেতে পারি; যা প্রকৃত আলোচনা। ’


তিন বছর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে রাশিয়া।  অগ্রগতিশীল রাশিয়া এখন ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ডের অধিকারী, যার মধ্যে ক্রিমিয়াও রয়েছে, যা তারা ২০১৪ সালে দখল করেছিল। 

রুবিও বলেন, ওয়াশিংটন রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে ‘যত তাড়াতাড়ি সম্ভব’একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রতিদিনই এই যুদ্ধ চলতে থাকে, মানুষ মারা যায়, বোমা হামলা হয়, এই সংঘাতের উভয়পক্ষের মানুষ আহত হয়। ’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।  তবে তিনি এবং তার কূটনীতিকরা বারবার এও বলছেন, তারা যুদ্ধবিরতির বিরুদ্ধে এবং রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা রক্ষাকারী একটি চুক্তি চান।

মঙ্গলবার মার্কিন-ইউক্রেন আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল বলেছেন, তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি।

এইদিকে সৌদি আরবে উপস্থিত থাকলেও আলোচনায় অংশ নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  তিনি জানান, যুদ্ধবিরতি একটি ‘ইতিবাচক প্রস্তাব’, যা কেবল আকাশ ও সমুদ্রপথে লড়াই নয়, সম্মুখ যুদ্ধও এর অন্তর্ভুক্ত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত