আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গা ইস্যুতে সুচির পাশেই মোদি

রোহিঙ্গা ইস্যুতে সুচির পাশেই মোদি

মিয়ানমারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে ভারত সব ধরণের সাহায্য করবে বলে জানিয়েছে। আজ (বুধবার) মিয়ানমার সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই আশ্বাস দিয়েছেন।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি'র সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, বর্তমানের অশান্ত সময়ে মিয়ানমারের পাশেই থাকবে পুরোনো বন্ধু ভারত।

সুচি'র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, শান্তির ক্ষেত্রে মিয়ানমারকে যে চ্যালেঞ্জগুলোর মুখে পড়তে হয়েছে, সে সম্পর্কে ভারত অবহিত রয়েছে। এ ক্ষেত্রে ভারত মিয়ানমারের পাশেই আছে এবং শান্তির জন্য যথাসম্ভব সাহায্য করবে।

রাখাইন প্রদেশে সেনাবাহিনী ও সাধারণ মানুষের জীবনহানি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে সেদেশের সরকার যখন জুলুম, নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে তখন ভারতের পক্ষ থেকে দেয়া এই আশ্বাস 'বিশেষ তাৎপর্যপূর্ণ' বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে, মিয়ানমারের নেত্রী অং সান সু চি সন্ত্রাসবাদ প্রশ্নে ভারতকে পাশে পেয়ে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।

সু চি বলেছেন, ভারত এবং মিয়ানমার নিশ্চিত করছে যে তাদের দেশে সন্ত্রাসের শিকড় গাড়তে দেয়া হবে না। প্রতিবেশী দেশে নাশকতা চালানোর জন্য সন্ত্রাসীদের লালনও করবে না অন্যদেশ।

মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য কোনো কথা বলেননি।

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিকবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রোহিঙ্গাদের নির্মমভাবে হত্যা, ধর্ষণ ও গণহত্যার মতো অভিযোগ উঠেছে সেদেশের সরকারি বাহিনীর বিরুদ্ধে। এরফলে অং সান সু চি সরকারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। 

সেখানে চলমান সহিংস পরিস্থিতি চরম পর্যায়ে থাকা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে মিয়ানমার সরকার অনেকটাই স্বস্তি পাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রধানমন্ত্রী মোদি গতকাল মঙ্গলবার বিকেলে দু’দিনের সফর মিয়ানমারে পৌঁছান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত