আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৩৭ বছর পর বরফে ঢাকা সাহারা মরুভূমি

৩৭ বছর পর বরফে ঢাকা সাহারা মরুভূমি

মরুভূমিতে বরফ! শুনতে অনেকটা সোনার পাথর বাটির মতো লাগলেও প্রকৃতির খেলায় তাও সম্ভব হয়েছে। দুধ সাদা তুষারে আবৃত হয়েছে সাহারা মরুভূমি। যেন সাদা চাদরে মোড়া শীতের সাহারা। তবে, এই প্রথম নয়। ৩৭ বছর আগেও একবার এমনটা হয়েছিল। সেই স্মৃতি প্রবীণদের মনে থাকলেও নতুন প্রজন্মের কাছে সাহারার এই আশ্চর্যজনক ঘটনা একদম নতুন।

সাধারণত গরমের সময় আফ্রিকার সাহারায় তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। নির্দিষ্ট কয়েকটি ছোট ঝোপঝাড় ছাড়া আর কিছুই যেখানে মাথা তুলতে পারে না। মরুভূমির কোথায় শুরু, কোথায় শেষ, তাও এক রহস্য। তেমনই বিশ্বের অন্যতম উষ্ণ এলাকায় তুষারপাত আরও বড় একটি রহস্য। প্রকৃতির এক অদ্ভূত খেলায় ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি তুষারঝড়ের হাত ধরে বরফে ঢেকে গিয়েছিল সাহারা। তারপর ২০১৬ সালে সাহারার আলজেরিয়ার অইন সেফ্রা শহরে বড়দিনের শুরুতে একবার বরফ পড়েছিল। ফের ২০১৮ সালের জানুয়ারিতে হলো।

স্থানীয় হাওয়া অফিস বলছে, উত্তর আফ্রিকা থেকে শীতল হাওয়া নীচের দিকে নেমে আসছে। যার জেরে কমছে তাপমাত্রা। প্রায় ১৬ ইঞ্চি বরফে ঢেকে গিয়েছিল সাহারার বিস্তীর্ণ অঞ্চল। কোথাও কোথাও ৪০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হয়েছে। গত রোববার সকাল থেকে তুষারপাত শুরু হয়। দ্রুত হলদেটে বালি সাদা হয়ে যায়। প্রতি বছরই এই সময় সাহারা ভ্রমণে যান চিত্রগ্রাহক কারিম বইচেটাটা। মরুপ্রান্তরেই তাঁবু খাটিয়ে থাকেন। রোববার রাতে একটা ঝড় এসেছিল। সকালে হিমশীতল পরিবেশে ঘুম ভাঙে তার। তাঁবু থেকে বেরিয়ে তিনি অবাক হয়ে যান। প্রথমে কিছুটা থতমতও খেয়ে বোঝার চেষ্টা করেন, তিনি এখন কোথায়? হিমালয়ে না সাহারায়? বিশ্বের অন্যতম গরম এলাকা এখন বরফে ঢাকা। তিনি জানান, আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। এত বরফ! সারাদিন বরফে ঢাকা ছিল চারিদিক। বিকেলের দিকে আস্তে আস্তে গলে যায়। বরফ গললেও রোমাঞ্চটা রয়েই যাচ্ছে। সাহারা মরুভূমি তুষারে ঢাকা। ফের কবে এই দৃশ্য দেখা যাবে, তা জানা নেই। তবে সাহারা যে নতুন শিহরণ তৈরি করল, তা নিশ্চিত করে বলাই যায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত