আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গা ইস্যু : যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনায় এমপিরা

রোহিঙ্গা ইস্যু : যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনায় এমপিরা

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আইনগত মর্যাদা বা অবস্থান, চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের গন্তব্য বা যাওয়ার ইচ্ছা কতুটুকু সে বিষয়ে পরিষ্কার কোনো বোঝাপড়া না করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আন্তর্জাতিক একটি পরিকল্পনার সমালোচনা করেছে যুক্তরাজ্যের আইনপ্রণেতারা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এক প্রতিবেদনে মিয়ানমারের সামরিক শাসকদের প্রতি যুক্তরাজ্য সরকারের কৌশলের তীব্র সমালোচনা করেছে পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সর্বদলীয় নির্বাচন কমিটি। রোহিঙ্গাদের প্রতি বৈষম্যকরণ, তাদেরকে প্রান্তিকিকরণ ও নির্যাতনের প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে কেন দীর্ঘ সময় ধরে তা এড়িয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে মন্ত্রীদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আন্তর্জাতিক কমিটি।

কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, গত কয়েক বছর ধরে হিউম্যান রাইটস ওয়াচের মতো  গ্রুপগুলি নিয়মিতভাবে পরিষ্কারভাবে জাতিগত নিধন চলছে বলার পরও তা বন্ধে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।

এতে মন্ত্রীদের অতীতের দিকে দৃষ্টিপাত করার পরামর্শ দিয়ে বলা হয়েছে, মিয়ানমারের গণতন্ত্রের উন্নয়নের ব্যাপারে এবং নোবেল বিজয়ী অং সান সু চির ব্যাপারে অতিরিক্ত আশাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়েছে।

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে, রোহিঙ্গাদের সঙ্গে যা করা হয়েছে তা মেনে নিয়ে নীরব ভূমিকা পালন করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত