আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নিকারাগুয়ায় বিক্ষোভে সাংবাদিকসহ নিহত ২৫

নিকারাগুয়ায় বিক্ষোভে সাংবাদিকসহ নিহত ২৫

নিকারাগুয়ায় অবসর ভাতা ব্যবস্থা পরিবর্তনের দাবিতে ডাকা বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। এদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের হত্যার জন্য পুলিশ তাজা গুলি ব্যবহার করছে।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গত চার দিনের বিক্ষোভে ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিক রয়েছেন। পুলিশের রাবার বুলেট অথবা তাজা গুলি বিদ্ধ হয়েছে ৬৭ জন। এছাড়া আরো ৪৩ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।বিক্ষোভকারীদের ওপর পুলিশের পাশাপাশি সানদিস্তা ইয়ুথসহ সরকার সমর্থক কয়েকটি সংগঠন হামলা চালিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার রাতে নিকারাগুয়ার উপকূলীয় শহর ব্লু ফিল্ডে লাইভ সম্প্রচারের সময় অ্যাঙ্গেল গাহোনা নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ মারা গেছেন।

সম্প্রতি অবসরভাতায় কর্মচারী ও নিয়োগকর্তার অংশ বৃদ্ধি করে সার্বিক সুবিধা কমাতে আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। এর প্রতিবাদে বুধবার অবসরভোগীরা রাজধানী মানাগুয়ার রাস্তায় নেমে এলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। পরের দিন অবসরভোগীদের সঙ্গে যোগ দেয় হাজার শিক্ষার্থী ও কর্মচারী। শুক্রবার বিকেলে ও রাতে সহিংসতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় পাথর ও ব্যানার হাতে থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাজা গুলিও ছোঁড়ে।

লিয়ন শহরের ইউনিভার্সিটি সেন্টার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেছিল। শুক্রবার রাতে এস্টেলি ও মানাগুয়া শহরে সেনা মোতায়েন করেছে সরকার।

এদিকে শনিবার সকালে অজনপ্রিয় এই সামাজিক নিরাপত্তা বিল বাতিলে সম্মতি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ওর্তেগা। তবে তিনি এ বিষয়ে আলোচনার জন্য কেবল ব্যবসায়ীদের সঙ্গে বসতে রাজী হয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত