আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্র বিশ্বে তার নীতি চাপিয়ে দিচ্ছে : রুহানি

যুক্তরাষ্ট্র বিশ্বে তার নীতি চাপিয়ে দিচ্ছে : রুহানি

পুরো বিশ্বের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি চাপিয়ে দেয়ায় দেশটির কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। রোববার চীনের উপকূলবর্তী কিংদাও শহরে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে রুহানি আরো বলেন, ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা বিশ্বের বাকি দেশগুলোর উপর বিশাল হুমকির সৃষ্টি করেছে।

সম্মেলনে রুহানি বলেন, বিশ্বসম্প্রদায়ের উপর চাপিয়ে দেয়া এই ধরনের কান্ডজ্ঞানহীন সিদ্ধান্তের সাম্প্রতিক একটি উদাহরণ হচ্ছে ২০১৫ সালে ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া। উল্লেখ্য, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) একটি আঞ্চলিক নিরাপত্তা জোট এবং ইরান এই জোটের পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইরান পরমাণু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার এবং ইরানের উপর নতুন অবরোধ আরোপের ঘোষণা দেন। অবশ্য যুক্তরাষ্ট্রকে ছাড়াই এই পরমাণু চুক্তি টিকিয়ে রাখার প্রচেষ্টা চালানোর কারণে চীন ও রাশিয়ার প্রশংসা করেন রুহানি।

পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শান্ত পরিস্থিতিকে কঠিনভাবে অস্থিতিশীল করতে পারে বলেও দাবি করেন তিনি। পুতিন বলেন, ইরানের সাথে চুক্তিকারী দেশ হিসেবে রাশিয়া এই চুক্তিকে সম্মান করে এবং যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া সত্ত্বেও মস্কো এই চুক্তির বাস্তবায়নের পক্ষেই রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত