আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

ধূমপায়ীদের জন্য জরুরি পাঁচ খাবার

ধূমপায়ীদের জন্য জরুরি পাঁচ খাবার

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানের ফলে ক্যানসার, হৃদরোগের আশঙ্কাসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। এসব কথা জেনেও অনেকে ধূমপান ত্যাগ করতে ব্যর্থ হন।

ধূমপানের অভ্যাস শরীরে অন্দরে যতটুকু ক্ষতি করার, তা করে চলেছে নিঃশব্দে। একান্তই যদি ধূমপানের নেশা ছাড়তে না পারেন, সে ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসাবে সুস্থ থাকতে এই খাবারগুলি খেতে পারেন।

লেবু

কমলালেবু, মোসাম্বি লেবু, বাতাবি লেবু ইত্যাদি লেবু-জাতীয় ফলগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা জরুরি। একবার ধূমপান করার ফলে যে পরিমাণ নিকোটিন শরীরে জমা হয়, তা অনেক দিন পর্যন্ত শরীরে থাকে। সেগুলো ত্বকের কোষ, রোমকূপের ক্ষতি করে। তাছাড়া নিয়মিত ধূমপান করার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। লেবু জাতীয় ফলের মধ্যে থাকে ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ত্বকের কোষের ক্ষতিপূরণেও সাহায্য করে।

আদা

নিকোটিন শরীরে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়। রক্তে নিকোটিনের মাত্রা কম করতে সাহায্য করে আদা। প্রতিদিন কাঁচা আদা খেলে ফুসফুসে নিকোটিন-স্তর পরিষ্কার হয়। ধূমপানের নেশাও কমে।

বেদানা

ধূমপানের ফলে হৃদ্‌স্পন্দন বাড়ে। রক্তচাপ বেড়ে গিয়ে অক্সিজেনের মাত্রা কমে। বেদানা খেলে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। রক্ত সঞ্চালনও ভালো হয়।

বাদাম

ধূমপান করার ফলে রক্তনালি সঙ্কুচিত হয়ে যায়। বাদামের মধ্যে থাকা ভিটামিন ‘ই’ রক্ত সঞ্চালন স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি কমায়।

গাজর

ধূমপানের অভ্যাস শরীরে ভিটামিন ‘এ’ ও সি-এর মাত্রা কমিয়ে দেয়। প্রতিদিন গাজর খেলে ভিটামিন এ, সি, ও কে-র সঠিক মাত্রা বজায় থাকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত